আপডেট :

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪

ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় ক্রামাতোরস্ক শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকে। ইউক্রেনের কর্মকর্তারা এমন দাবি করেছেন।ক্রামাতোরস্কের একটি রেস্তোরাঁ ও বিপণিকেন্দ্রে গতকাল মঙ্গলবার হামলাটি হয়। ইউক্রেনের নিয়ন্ত্রণে থাকা এ শহরটির অবস্থান রাশিয়ার দখলকৃত এলাকাগুলোর কাছে। হামলায় ক্ষতিগ্রস্ত ভবনের ধ্বংসস্তূপের নিচে লোকজন আটকে আছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় উদ্ধার অভিযান চলছে। 

এক প্রত্যক্ষদর্শী বিবিসিকে বলেন, তিনি মানুষের মৃতদেহ পড়ে থাকতে দেখেছেন। লোকজনের আর্তনাদ আর কান্নার শব্দ শুনেছেন। সেখানে চরম বিশৃঙ্খলা দেখা দিয়েছে। ইউক্রেনের স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ হামলা হয়। এ ঘটনায় নিহত ব্যক্তিদের মধ্যে ১৭ বছর বয়সী এক কিশোরীও আছে।

বিস্ফোরণ এলাকার কাছে অবস্থিত কিছু আবাসিক ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে। বেলজিয়ামের ফ্রিল্যান্স সাংবাদিক আরনুদ দে দেকার বিবিসি নিউজ আওয়ারকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, রিয়া লাউঞ্জ রেস্তোরাঁয় হামলার মাত্র কয়েক মিনিট আগে তিনি সেখানে ছিলেন।

আরনুদ বলেন, এটি একটি বড় রেস্তোরাঁ। এখনো ধ্বংসস্তূপের নিচে লোকজন আটকে আছেন। উদ্ধারকারীরা তাঁদের বাঁচানোর চেষ্টা করছেন। এ ফ্রিল্যান্স সাংবাদিকের ধারণামতে, হামলার সময় ৮০ জন কর্মী ও গ্রাহক ওই রেস্তোরাঁ প্রাঙ্গণে উপস্থিত ছিলেন। তাঁর আশঙ্কা, নিহত মানুষের সংখ্যা অনেক বেশি হতে পারে।

ইউক্রেনের কর্মকর্তারা বলেছেন, এ হামলার ঘটনায় ৪০ জন আহত হয়েছেন। এর মধ্যে আট মাস বয়সী এক শিশু এবং তিন বিদেশি আছেন। ঘটনাস্থলে উদ্ধার অভিযান চলছে। নিরাপত্তা সংস্থাগুলো জরুরি সেবা কাজে সহযোগিতা করছে এবং ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের নিরাপদে সরিয়ে নিচ্ছে। স্থানীয় কর্তৃপক্ষ বলেছে, ক্ষেপণাস্ত্র হামলার সময় ওই এলাকায় অনেক বেসামরিক নাগরিক উপস্থিত ছিলেন।

ইউক্রেনের টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে আঞ্চলিক গভর্নর পাভলো কিরিলেঙ্কো বলেন, এটি শহরের প্রাণকেন্দ্র। এখানে মূলত জনসাধারণের খাওয়ার জন্য রেস্তোরাঁগুলো অবস্থিত। এখানে মানুষের অনেক ভিড় থাকে। সাংবাদিক দে দেকার বলেছেন, হামলার শিকার হওয়া রেস্তোরাঁটি সেনা, সাংবাদিক এবং স্বেচ্ছাসেবীদের কাছেও জনপ্রিয়।

ইউক্রেনের ওপর চালানো এ হামলাকে ‘নৃশংস’ উল্লেখ করে রাশিয়ার নিন্দা জানিয়েছে হোয়াইট হাউস। ক্রামাতোরস্ক শহরের দেড় লাখ মানুষের বসবাস। গত বছরের এপ্রিলে শহরটির একটি রেলস্টেশনে ক্ষেপণাস্ত্র হামলায় ৬০ জনের বেশি মানুষ নিহত হয়।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত