আপডেট :

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

        সমুদ্রের আগ্রাসন ঠেকাতে পাথর-দেয়াল, দীর্ঘমেয়াদে আরও বিপদে ক্যালিফোর্নিয়া

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

কেনিয়ায় খ্রিস্টান সহযাত্রীদের বাঁচালো মুসলমনরা

কেনিয়ায় খ্রিস্টান সহযাত্রীদের বাঁচালো মুসলমনরা

কেনিয়ায় একটি বাসের ওপর
উগ্রপন্থী বন্দুকধারীরা চোরাগোপ্তা হামলা
চালালে বাসের খ্রিস্টান যাত্রীদের রক্ষা
করেছে মুসলিম যাত্রীরা। প্রত্যক্ষদর্শীরা
বলছেন, মুসলিম যাত্রীরা বাসে একতাবদ্ধ হয়ে
তাদের প্রাণ বাঁচায়। তারা তখন জঙ্গিদের
উদ্দেশ্যে বলে, যাত্রীদের কাউকে যদি
হত্যা করতে হয় তাহলে যেনো সবাইকে
মেরে ফেলা হয়। অথবা তারা যাতে সেখান
থেকে চলে যায়। যাত্রীদের এই আচরণ
দেখে হামলাকারীরা তখন সেখান থেকে
চলে যায়। এই সময় পৃথক হামলায় অন্তত দু’জন
নিহত হয়েছে। সোমালি সীমান্তের কাছে
উত্তর-পূর্বাঞ্চলীয় এল ওয়াক গ্রামে এই হামলা
চালানো হয়েছে। হামলার জন্যে উগ্রপন্থী
আল শাবাব গ্রুপকে সন্দেহ করা হচ্ছে। এই
গ্রুপটি এখনও এই হামলার কথা বলেনি, তবে ওই
অঞ্চলে সাধারণত আল শাবাবই এই ধরনের হামলা
করে আসছে।
বাসটি নাইরোবি থেকে মান্ডেরা শহরে
যাচ্ছিলো। এই গ্রুপটি যখন গত এপ্রিল মাসে
গ্যারিসা বিশ্ববিদ্যালয়ে হামলা চালিয়েছিলো তারা
তখন বহু মুসলিমকে ছেড়ে দিয়ে শুধু
খ্রিস্টানদের আলাদা করে হত্যা করেছিলো।
মান্ডেরার গভর্নর বলেছেন, খ্রিস্টানদের
জীবন রক্ষা করে মুসলিমরা দেশপ্রেমের
পরিচয় দিয়েছে। যে বাসটিতে হামলা হয়েছে
তার চালক বিবিসিকে নিশ্চিত করেছেন যে,
মুসলিম যাত্রীরা বাস থেকে খ্রিস্টানদের
আলাদা করতে দেয়নি। বিবিসি, রয়টার্স।

শেয়ার করুন

পাঠকের মতামত