আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

সন্তান নিলে কর্মীদের অর্থ দেবে প্রতিষ্ঠান

সন্তান নিলে কর্মীদের অর্থ দেবে প্রতিষ্ঠান

জনসংখ্যা আশঙ্কাজনক হারে কমতে থাকায় চিন্তিত হয়ে পড়েছে চীন। জনসংখ্যা বাড়াতে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে দেশটির সরকার। এবার এ প্রচেষ্টায় যোগ দিলো বেইজিংয়ের অন্যতম বড় ট্রাভেল এজেন্সি ট্রিপডটকম।

প্রতিষ্ঠানটি তাদের ৩২ হাজার কর্মীকে সন্তান নিতে উদ্বুদ্ধ করতে, ১ বিলিয়ন ইউয়ান বোনাস দেওয়ার ঘোষণা দিয়েছে।

যারা প্রতিষ্ঠানটিতে অন্তত ৩ বছরের জন্য কাজ করেছেন, তারা সন্তান নিলে বছরে ১০ হাজার ইউয়ান করে বোনাস পাবেন। সন্তান একের অধিক হলে বোনাসও বাড়তে থাকবে। জন্মের পর থেকে ওই শিশুটির বয়স ৫ বছর হওয়া পর্যন্ত বাবা-মায়েরা বাৎসরিক এ বোনাস পেতে থাকবেন।

শুক্রবার (৩০ জুন) এমন ঘোষণা দিয়ে ট্রিপডটকমের সিইও জেমস লিয়াং বলেছেন, ‘নতুন এ চাইল্ডকেয়ার বোনাসের মাধ্যমে, আমরা আর্থিকভাবে সহায়তা করতে চাই, যা কর্মীদের সন্তান নিতে উদ্বুদ্ধ করবে, পেশাগত লক্ষ্য এবং অর্জনগুলোর কোনো ক্ষতি না করেই।’

ট্রিপডটকম এমন ঘোষণা দেওয়ার আগে চীনের অনেক ছোট ছোট প্রতিষ্ঠান একই ঘোষণা দিয়েছিল।

এদিকে ২০২২ সালে গত ৬০ বছরের মধ্যে প্রথমবারের মতো চীনে জনসংখ্যা কমতে দেখা যায়। এরমাধ্যমে দেশটি বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ থেকে দ্বিতীয়স্থানে নেমে যায়।

জনসংখ্যা নিয়ন্ত্রণ রাখতে ৮০-র দশক থেকে এক সন্তান নীতি গ্রহণ করে চীন। কিন্তু কয়েক দশক পর এসে দেখা যায়— এটি ছিল চরম ভুল। এরপর ২০১৫ সালে এ নীতি বিলুপ্ত ঘোষণা করে দেশটির সরকার। প্রথম অবস্থায় বিবাহিত দম্পতিদের দুই সন্তান নেওয়ার অনুমোদন দেওয়া হয়। এরপর দেশটিতে শিশু জন্ম হার কিছু বাড়লেও, জনসংখ্যা কমতে থাকে।

চীন সরকারের এখন ভয়, শিশু জন্মহার কমতে থাকলে একটা সময় দেশে বৃদ্ধ মানুষের সংখ্যা বেড়ে যাবে। এতে অর্থনীতি ধীর হয়ে যাবে, কর কমে যাবে এবং বয়স্কদের পেনসনের খরচও বেড়ে যাবে।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত