আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

মোদির বাসভবনের ওপর ‘রহস্যময়’ ড্রোন

মোদির বাসভবনের ওপর ‘রহস্যময়’ ড্রোন

ভারতের নয়াদিল্লিতে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনের ওপর হঠাৎ করেই উড়েছে ‘রহস্যময়’ ড্রোন। সোমবার ভোর ৫টার দিকে মোদির বাসভবনের ওপর ড্রোনটি লক্ষ্য করা যায় বলে জানিয়েছেন কর্মকর্তারা।

প্রধানমন্ত্রীর বাসভবনের ওপর ড্রোন দেখার পরই নড়েচড়ে বসেছে দিল্লি পুলিশ। এ ঘটনায় মোদির নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। এর পাশাপাশি দিল্লি পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। খবর এনডিটিভির

এনডিটিভি জানিয়েছে, ভারতের প্রধানমন্ত্রীর নিরাপত্তায় নিয়োজিত স্পেশাল প্রোটেকশন গ্রুপের (এসপিজি) সদস্যরা আজ ভোর ৫টা নাগাদ ড্রোনটি দেখতে পান। এরপরই তারা দিল্লি পুলিশকে বিষয়টি অবহিত করেন। ভারতীয় প্রধানমন্ত্রীর বাসভবন ‘নো ফ্লাই জোন’-এর মধ্যে পড়ে। নিরাপত্তাজনিত কারণে মোদির বাসভবনের ওপর থেকে কোনো বিমান কিংবা ড্রোন উড়তে পারে না। এরপরও প্রধানমন্ত্রীর বাভবনের ওপর কীভাবে ড্রোন উড়ল, তা নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে।

তবে দিল্লি পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, আশেপাশের এলাকায় অনুসন্ধান করা হয়েছিল। কিন্তু এই ধরনের কোনো বস্তু শনাক্ত করা যায়নি। এয়ার ট্র্যাফিক কন্ট্রোল রুমের (এটিসি) সাথেও যোগাযোগ করা হয়েছিল। তারা প্রধানমন্ত্রীর বাসভবনের কাছে এমন কোনো উড়ন্ত বস্তু শনাক্ত করতে পারেনি।

 

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত