আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

রাহুল গান্ধীর রিভিউ আবেদন গুজরাট হাইকোর্টে খারিজ

রাহুল গান্ধীর রিভিউ আবেদন গুজরাট হাইকোর্টে খারিজ

আবারও ধাক্কা খেলেন রাহুল গান্ধী। সুরাতের সেশন কোর্টের পরে গুজরাট হাইকোর্টেও রাহুল গান্ধীর রিভিউ পিটিশন খারিজ হয়ে গেল। রাহুল গান্ধীর আবেদন খারিজ করে দিলেন গুজরাট হাইকোর্ট।

মোদীর পদবী নিয়ে মন্তব্যের প্রেক্ষিতে আদালত রাহুলকে দোষী সাব্যস্ত করে দুই বছরের কারাদণ্ডের যে নির্দেশ দেন সেই রায়কে স্থগিত এবং শাস্তি বাতিলের জন্য আদালতে আবেদন করেছিলেন রাহুল। তবে শুক্রবার কংগ্রেসের সাবেক সভাপতির সেই আবেদন খারিজ করে দেন উচ্চ আদালত।

গুজরাট হাইকোর্টের বিচারপতি হেমন্ত প্রচ্ছক মন্তব্য করেন, রাহুল গান্ধীর বিরুদ্ধে অন্তত দশটি ফৌজদারি মামলা বিচারাধীন। বর্তমান মামলার পরও আরও কয়েকটি মামলা রয়েছে। একটি মামলা করেছেন বীর সাভারকারের নাতি। ওই নির্দেশে হস্তক্ষেপ করার প্রয়োজন নেই। তাই আবেদন খারিজ করা হচ্ছে। প্রসঙ্গত, ২০১৯ সালে কর্ণাটকে ভোটের প্রচারে এক জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম উল্লেখ না করে রাহুল গান্ধী মন্তব্য করেছিলেন, ‘দেখা যাচ্ছে যারাই দুর্নীতি করছেন তাদেরই পদবী মোদী। আইপিএলে লুট করেছিলেন ললিত মোদী। নীরব মোদী টাকা লুট করে পালিয়ে গিয়েছেন। আর যিনি তাকে পালিয়ে যেতে সাহায্য করেছেন তিনিও একজন মোদী। দু’জনই একই রাজ্যের।’

এরপরই গুজরাটের বিজেপির এক সাবেক বিধায়ক রাহুলের এমন মন্তব্যের পরিপ্রেক্ষিতে সুরাত আদালতে মামলা করেন। সেই মামলায় দোষী সাব্যস্ত হন রাহুল। দুই বছরের সাজা হয় রাহুল গান্ধীর বিরুদ্ধে। যেহেতু তিন বছরের কম কারাদণ্ডের সাজা তাই সুরাতের ওই আদালতই রাহুলের জামিন মঞ্জুর করেন। পাল্টা রাহুলের আইনজীবীরা ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যাবেন বলে জানান।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত