আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

৬ মাসে নৌকাডুবির ঘটনায় ৯৫১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু

৬ মাসে নৌকাডুবির ঘটনায় ৯৫১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু

চলতি বছরের প্রথম ৬ মাসে অবৈধভাবে সমুদ্র পাড়ি দিয়ে স্পেনে যাওয়ার পথে নৌকাডুবির ঘটনায় ৯৫১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। তার মধ্যে ৪৯ জনই শিশু। বৃহস্পতিবার অভিবাসনপ্রত্যাশী একটি মনিটরিং গ্রুপ এ তথ্য প্রকাশ করেছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, সাগরে মৃত্যু হওয়া অভিবাসনপ্রত্যাশীরা আফ্রিকার ১৩টি ও এশিয়ার ১টি দেশের নাগরিক। খবর- আল-জাজিরা।

প্রকাশিত প্রতিবেদনে ক্যামিনান্দো ফ্রন্টেরাস বলেছেন, ২০২৩ সালের প্রথম ৬ মাসে ১৪টি দেশের নাগরিকরা সমুদ্র পাড়ি দিয়ে স্পেনে যাওয়ার চেষ্টা করেন। দেশগুলো হলো- আলজেরিয়া, ক্যামেরুন, কমোরোস, কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র, ইথিওপিয়া, গিনি, আইভরি কোস্ট, মালি, মরক্কো, গাম্বিয়া, সেনেগাল, সুদান, সিরিয়া, গাম্বিয়া ও এশিয়ার একমাত্র দেশ শ্রীলঙ্কা।

ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২০২৩ সালের প্রথমার্ধে প্রতিদিন গড়ে পাঁচজন অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। তারা মূলত চারটি পথে স্পেনে প্রবেশের চেষ্টা করেন। ক্যানারি দ্বীপপুঞ্জ, আলবোরান সাগর, আলজেরিয়ান এবং জিব্রাল্টা প্রণালী পাড়ি দেওয়ার সময় নৌকাডুবির ঘটনায় তাদের মৃত্যু হয়। জানুয়ারি থেকে জুনের মধ্যে ৯টি নৌকা এ পথে নিখোঁজ হয়েছে।

ক্যানারি দ্বীপপুঞ্জে সর্বোচ্চ সংখ্যক অভিবাসনপ্রত্যাশীদের মৃত্যু হয়েছে। ৭৭৮ জন প্রাণ হারিয়েছেন এই রুটে। এদিকে, আলবোরান রুটে ২১, আলজেরিয়ান রুটে ১০২ ও জিব্রাল্টা প্রণালীতে ৫০ জনের মৃত্যু হয়েছে বলে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে।




এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত