আপডেট :

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

ইকুয়েডরে মাদক পাচারকারী চক্রের বন্দুকযুদ্ধে নিহত ১০

ইকুয়েডরে মাদক পাচারকারী চক্রের বন্দুকযুদ্ধে নিহত ১০

ইকুয়েডরের বন্দর নগরী গুয়াকুইলের দুটি এলাকায় মাদক পাচারকারী চক্রের মধ্যে রোববার রক্তক্ষয়ী বন্দুকযুদ্ধে ১০ জন নিহত ও শিশুসহ ১০ জন আহত হয়েছেন। কর্মকর্তারা এ কথা জানিয়েছেন। খবর এএফপির।

খবরে বলা হয়, নগরীর দারিদ্র্যপীড়িত দুটি এলাকায় এ বন্দুক যুদ্ধের ঘটনা ঘটে। সেখানে গত এপ্রিল থেকে কমপক্ষে তিনটি অনুরূপ হামলা হয়। সোমবার প্রসিকিউটরের দপ্তর জানায়, নগরীর দক্ষিণে সিয়েতে লাগোসে প্রথম বন্দুক যুদ্ধের ঘটনায় চারজন নিহত ও ১০ আহত হন। আহতদের মধ্যে ২, ১৩ এবং ১৪ বছর বয়সি তিন শিশু রয়েছে। এদিকে গুয়াকুইলের উত্তরে দ্বিতীয় বন্দুক যুদ্ধের ঘটনা ঘটে। এতে ছয়জন প্রাণ হারান।

ইকুয়েডরে বিশেষ করে গুয়াকুইলে এ ধরনের হামলা বারবার ঘটতে দেখা যাচ্ছে। প্রতিদ্বন্দ্বী মাদক চক্র মাদকের বাজার ও রুটগুলো নিজেদের নিয়ন্ত্রণে রাখার জন্য লড়াই জোরদার করায় এমনটা ঘটছে। এ বন্দর নগরী যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলোতে মাদক পাচারের একটি ঘাঁটি হয়ে উঠেছে।

বিশ্বের শীর্ষ কোকেন উৎপাদনকারী দেশ কলম্বিয়া ও পেরুর মধ্যবর্তী স্থানে ইকুয়েডর। দেশটি মাদক ব্যবসার সুবিধার জন্য মার্কিন ডলার তাদের দেশের মুদ্রা হিসেবে ব্যবহার করে থাকে।




এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত