আপডেট :

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

ন্যাটোতে সুইডেন, কৌশলী অবস্থানে এরদোগান

ন্যাটোতে সুইডেন, কৌশলী অবস্থানে এরদোগান

পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে সুইডেনের সদস্য হওয়ার প্রক্রিয়ায় বছরখানেক ধরে আপত্তি জানিয়ে আসছিল তুরস্ক। অবশেষে এই আপত্তি তুলে নেওয়া হয়েছে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান সোমবার বলেছেন, সুইডেনের ন্যাটোভুক্ত হওয়ার প্রক্রিয়া এগিয়ে নিতে আপত্তি নেই তার।

তবে তুর্কি প্রেসিডেন্ট বলেছেন, তুরস্কের পার্লামেন্টে ন্যাটো সামরিক জোটে সুইডেনের যোগদানের প্রস্তাব অনুমোদন করার আগে ইইউ ব্লকে আঙ্কারার যোগদানের পথ উন্মুক্ত করা উচিত। এরদোগান লিথুয়ানিয়ায় ন্যাটো সম্মেলনে অংশ নেওয়ার জন্য দেশ ছাড়ার আগে সাংবাদিকদের বলেন, প্রথমে তুরস্কের ইউরোপীয় ইউনিয়নের সদস্য হওয়ার দ্বার উন্মুক্ত করতে হবে। এরপর সুইডেনের ন্যাটোতে যোগদানের বিষয়ে এগোবে তুরস্ক।

রোববার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকেও ফোনে একই কথা বলেছেন বলে জানান তুর্কি এই নেতা। তুরস্কের ইইউ সদস্যপদে যেসব নেতারা বাধা দিয়েছিলেন, তারাই চাচ্ছেন তিনি যেন সুইডেনের ন্যাটো প্রার্থিতাকে সমর্থন করেন- এ মন্তব্য করে এরদোগান আরও বলেন, আমি বাস্তবতার ওপর জোর দিতে চাই। তুরস্ক ৫০ বছর ধরে ইইউর দরজায় অপেক্ষা করছে।

এরদোগান বলেন, ন্যাটোর প্রায় সব সদস্যই ইইউ সদস্য। আমি এখন এই দেশগুলোর কথা বলছি, যারা তুরস্ককে ৫০ বছরেরও বেশি সময় ধরে অপেক্ষা করতে বাধ্য করেছে। আমি ভিলনিয়াসে তাদের কথা আবারো বলব। রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এটি এরদোগানের কৌশলের অবাক করার মতো পরিবর্তন। কারণ এত দিন তিনি সুইডেনের ন্যাটো সদস্যপদের প্রতি সম্মতি জানানোর ক্ষেত্রে সন্ত্রাসবাদের প্রতি দেশটির সহানুভূতিকে বাধা হিসেবে উল্লেখ করে আসছিলেন। কিন্তু সেমাবার সুইডেনের ন্যাটোতে যোগদানে আঙ্কারার সম্মতিকে তুরস্কের ইইউতে অন্তর্ভুক্তির সঙ্গে যুক্ত করেছেন।

ইউরোপীয় কমিশনের একজন মুখপাত্র বলেছেন, ন্যাটো এবং ইউরোপীয় ইউনিয়নের সম্প্রসারণ আলাদা প্রক্রিয়া। প্রতিটি প্রার্থী দেশের যোগদান প্রক্রিয়া সংশ্লিষ্ট দেশের যোগ্যতার ওপর নির্ভর করে। দুটি প্রক্রিয়াকে মিলিয়ে ফেলা যাবে না। সুইডেন ও ফিনল্যান্ড গত বছর ন্যাটো সদস্যপদ পাওয়ার জন্য আবেদন করেছিল। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর কয়েক দশকের সামরিক নিরপেক্ষতার নীতি পরিত্যাগ করে দেশ দুটি। এপ্রিলে ফিনল্যান্ড ন্যাটো সদস্যপদ পেলেও সুইডেনের প্রস্তাবে সম্মতি দেয়নি তুরস্ক ও হাঙ্গেরি।

এরদোগান বলেছেন, সুইডেনের ন্যাটোতে যোগদান গত গ্রীষ্মে মাদ্রিদে জোটের শীর্ষ সম্মেলনের একটি চুক্তি বাস্তবায়নের ওপর নির্ভরশীল। আঙ্কারার কাছ থেকে কারও ছাড় আশা করা উচিত নয়। তিনি আরও বলেছেন, ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধের অবসান হলে কিয়েভের ন্যাটো সদস্যপদ প্রক্রিয়া সহজ হবে। এরদোগানের কৌশলে নতুন চাপে পড়েছেন ইউরোপ-আমেরিকার মোড়লেরা। নতুন চাপ বলা হচ্ছে কারণ, এর আগেও এরদোগান ন্যাটোর সদস্য হওয়ার বিষয়ে সুইডেনের ওপর বেশ কিছু শর্ত চাপিয়েছিলেন। সেই সব শর্ত পূরণের পর নতুন এই দাবি তুললেন তিনি।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত