আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

ইউক্রেন গুচ্ছ বোমা ব্যবহার করলে 'সমুচিত জবাব' দেবে রাশিয়া

ইউক্রেন গুচ্ছ বোমা ব্যবহার করলে 'সমুচিত জবাব' দেবে রাশিয়া

ইউক্রেনের সশস্ত্র বাহিনী ক্লাস্টার বা গুচ্ছ বোমা ব্যবহার করলে রাশিয়া তার সমুচিত জবাব দেবে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা একথা জানিয়েছেন। শুক্রবার রুশ বার্তা সংস্থা তাসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ইন্টারন্যাশনাল লাইফ জার্নালের এক প্রশ্নের জবাবে জাখারোভা বলেন, 'বেসামরিক জনগণের জন্য গুচ্ছ বোমা যে বিপদ ডেকে আনে সে বিষয়ে রাশিয়া সচেতন রয়েছে। এ কারণে বিশেষ সামরিক অভিযানে রাশিয়া কখনোই গুচ্ছ বোমা ব্যবহার করেনি। তবে ইউক্রেনের সশস্ত্র বাহিনী যদি এ ধরনের যুদ্ধাস্ত্র ব্যবহারের সিদ্ধান্ত নেয়, সেক্ষেত্রে রাশিয়া সমুচিত জবাব দিতে বাধ্য হবে।' মারিয়া জাখারোভার এই বক্তব্য বৃহস্পতিবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত হয়।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্র তাদের প্রতিশ্রুতি অনুযায়ী ইউক্রেনকে ইতোমধ্যে গুচ্ছ বোমার চালান পৌঁছে দিয়েছে। ইউক্রেনকে গুচ্ছ বোমা দেওয়ার সিদ্ধান্তের কথা জানানোর ছয়দিনের মাথায় যুক্তরাষ্ট্র বিপজ্জনক এই অস্ত্র তাদের মিত্র দেশটিতে পৌঁছে গেছে। বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করে পেন্টাগন।

ইউক্রেন যখন তাদের দখল করে নেওয়া ভূমি পুনরুদ্ধারে রাশিয়ার বিরুদ্ধে পাল্টা আক্রমণ চালাচ্ছে, ঠিক সেই সময়ে গুচ্ছ বোমার এই চালান হাতে পেল দেশটি। যুক্তরাষ্ট্র বলছে, রুশ সেনাদের প্রতিরোধ ভাঙার জন্য এখন সবচেয়ে কার্যকরী অস্ত্র হবে ক্লাস্টার বা গুচ্ছ বোমা।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত