আপডেট :

        ২০২৮ অলিম্পিক আয়োজনের প্রস্তুতিতে বড় আর্থিক সংকট, ৫৯৫ মিলিয়ন ডলার ঘাটতি দেখাল এলএ২৮

        ৩০ ফুট ঢেউয়ের আঘাতে ভেঙে পড়ল পিয়ার, ক্যালিফোর্নিয়ার উপকূলে ভয়াবহ জলোচ্ছ্বাস

        পুরুষের জন নাঙ্গের আকারও নারীদের কাছে আকর্ষণীয়তার মূল্যায়নে প্রভাব ফেলে, বলছে গবেষণা

        ফ্লোরিডার মাংসের দোকানে প শু নি র্যা তনের অভিযোগ, গ্রে প্তার ৬ কর্মী

        মোদির দলের প্রতি পক্ষপাতের অভিযোগ, বিক্ষোভের মুখে কংগ্রেসের সঙ্গে আলোচনায় মেটা

        আলঝেইমারে আক্রান্ত ব্যক্তি আমাজন বনে ১১ দিন একা বেঁচে থাকার পর উদ্ধার

        বাংলাদেশসহ ১৬ বাণিজ্য অংশীদারের ওপর নতুন শুল্কের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের

        নিউ অরলিন্স থেকে ফ্লোরিডাগামী বিমান বিধ্বস্ত, নিহত চার প্রাপ্তবয়স্ক ও দুই শিশু

        রেকর্ড উচ্চতার জোয়ারের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলীয় এলাকায় বন্যা সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার জনপ্রিয় স্কেটিং রিঙ্ক মালিককে হত্যায় আসামির যাবজ্জীবন কারাদণ্ড

        গোপন সূত্রের পরিচয় প্রকাশ না করায় কারাবাসের ঝুঁকিতে প্রবীণ টিভি সাংবাদিক

        শিশুদের ডে-কেয়ার সংকট কাটাতে নতুন পরিকল্পনা নিয়ে আসছেন লস এঞ্জেলেসের মেয়র-ইলেক্ট

        আইসিই আটককেন্দ্রে চিঠি পৌঁছাতে দেরি, আপিলের সুযোগ হারিয়ে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের মুখে অভিবাসীরা

        যুক্তরাষ্ট্রের বড় পুলিশ সংস্থাগুলোর মধ্যে গত বছর সবচেয়ে বেশি গুলি চালিয়েছে এলএপিডি

        ইনগলউডে ১২ তলা কালি হোটেলের নির্মাণে দৃশ্যমান অগ্রগতি, থাকছে ৩৩৪টি কক্ষ ও স্যুট

        ১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় উড়োজাহাজে বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা

        'সবচেয়ে ভয়ংকর অপরাধীদের’ প্রতি দয়া দেখাচ্ছেন নিউজম, অভিযোগ ট্রাম্পের

        এনভিডিয়ার প্রধান নির্বাহী পদে হুয়াংয়ের প্রত্যাবর্তনেও তদন্ত বন্ধ হচ্ছে না, জানাল ক্যালিফোর্নিয়া

        ইতালি ছাড়লে সম্পদশালীদের আর দিতে হবে না বাড়তি কর, মেলোনির দলের নতুন প্রস্তাব

        রূপপুর প্রকল্পের আবাসিক ভবনের ১২ তলা থেকে রুশ নাগরিকের মরদেহ উদ্ধার

যুক্তরাষ্ট্রে ভুলে হাজার হাজার কয়েদির মেয়াদের আগেই মুক্তি

যুক্তরাষ্ট্রে ভুলে হাজার হাজার কয়েদির মেয়াদের আগেই মুক্তি

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যে
১৩ বছর ধরে কারা কর্তৃপক্ষের ভুলের
কারণে হাজার হাজার কয়েদি
সাজার মেয়াদ শেষ হওয়ার আগেই
কারগার থেকে মুক্তি পেয়েছে।
সাজার মেয়াদ ভুলভাবে হিসাব করায়
গত ১৩ বছরে অন্তত ৩,২০০ কয়েদি
আগেভাগে মুক্তি পেয়েছে। ২০০৩
সাল থেকে এ ঘটনা ঘটছে বলে এক
বিবৃতিতে স্বীকার করেছেন
অঙ্গরাজ্যের গভনর্র জে ইন্সলি।
তিনি বলেছেন, কারাগারে
থাকাকালীন সময় ভালো আচরণের
বিষয়টি কয়েদিদের সাজা মওকুফের
ক্ষেত্রে বাধ্যতামূলকভাবে প্রয়োগ
করার বিষয়ে মার্কিন সুপ্রিম
কোটের্র নির্দেশ বাস্তবায়ন করতে
গিয়ে হিসাবে এ ধরনের ভুল হয়েছে।
এতে বন্দিরা সাজার মেয়াদ শেষ
হওয়ার আগেই ছাড়া পেয়েছে।
প্রত্যেক বন্দি গড়ে ৪৯ দিন আগেই
মুক্তি পেয়েছে বলে জানান তিনি।
সবচেয়ে বিস্ময়ের ব্যাপার হলো-
২০১২ সালেই এ ভুলের বিষয়টি উপলব্ধি
করেছিল কারা কর্তৃপক্ষ। তা সত্ত্বেও
সংশোধনের পদক্ষেপ নেয়নি তারা।
জে ইন্সলি বলেছেন, 'অব্যাহতভাবে
১৩ বছর ধরে এ সমস্যা কি করে চলতে
পারে তা বোধগম্য নয় এবং এটি
হতাশার। আসলে এটি পাগলামি ছাড়া
আর কিছুই নয়।' শাস্তির মেয়াদ পূর্ণ
করার জন্য মুক্তিপ্রাপ্ত বন্দিদের
খুঁজে বের করার চেষ্টা করছেন
মার্কিন কারা কর্মকর্তারা।

শেয়ার করুন

পাঠকের মতামত