আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

হাসপাতালে ভর্তি ইসরায়েলের প্রধানমন্ত্রী

হাসপাতালে ভর্তি ইসরায়েলের প্রধানমন্ত্রী

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন । শনিবার তার অফিস এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। নেতানিয়াহুর অফিসের পক্ষ থেকে বলা হয়েছে, কিছুক্ষণ আগে ইসরায়েলি প্রধানমন্ত্রী শেবা মেডিকেল সেন্টারে পৌঁছেছেন। তার অবস্থা ভালো, তবে শারীরিক পরীক্ষা-নিরীক্ষা চলছে। খবর আল-জাজিরা।

হাসপাতালের সঙ্গে দেওয়া যৌথ বিবৃতিতে আরও জানানো হয়েছে, ইসরায়েলে বর্তমানে গ্রীষ্মকালীন তাপপ্রবাহ চলছে, এর ফলে তাপমাত্রা ৩০ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসের মাঝামাঝি অবস্থান করছে। এর মধ্যে গত শুক্রবার উত্তর ইসরায়েলের একটি জনপ্রিয় অবকাশস্থল ‘সি অব গ্যালিল’ হ্রদ পরিদর্শনে গিয়েছিলেন নেতানিয়াহু।

এরপর শনিবার ইসরায়েলের প্রধানমন্ত্রীর অসুস্থ বোধ করলে তার ব্যক্তিগত চিকিৎসক তাকে হাসপাতালে যাওয়ার পরামর্শ দেন। পরে তাকে তেল আবিবের কাছে শেবা মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়। বিবৃতিতে বলা হয়েছে, প্রাথমিক পরীক্ষায় সব স্বাভাবিক ছিল, অস্বাভাবিক কিছু পাওয়া যায়নি। তবে নেতানিয়াহু পানিশূন্যতায় বা ডিহাইড্রেশনে ভুগছেন। আরও পরীক্ষা-নিরীক্ষার জন্য চিকিৎসকরা তাকে হাসপাতালে থাকার পরামর্শ দিয়েছেন বলে জানানো হয়েছে।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত