আপডেট :

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

        সমুদ্রের আগ্রাসন ঠেকাতে পাথর-দেয়াল, দীর্ঘমেয়াদে আরও বিপদে ক্যালিফোর্নিয়া

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

কোর্ট চত্বরের চা বিক্রেতার মেয়েই এখন সেই কোর্টের জজ

কোর্ট চত্বরের চা বিক্রেতার মেয়েই এখন সেই কোর্টের জজ

চা বিক্রেতা থেকে ভারতের প্রধানমন্ত্রী-
নরেন্দ্র মোদির জীবনের এ কাব্য এখন আর
বোধহয় কারও অজানা নয়। ভারতের গুজরাট
রাজ্যের এক রেলস্টেশনে চা বিক্রি করতেন
বালক নরেন্দ্র মোদি। এবার পাওয়া গেল এক
চা বিক্রেতা বাবার সুখী জীবনের গল্প। আর,
এই চাওয়ালা বাবা মেয়েকে বানিয়েছেন
বিচারক। যে কোর্ট চত্বরে বাবা চা বেঁচেন,
মেয়ে আজ সেই কোর্টেরই জজ!
সুরেন্দর কুমার পাঞ্জাবের জলন্ধর কোর্ট
এলাকায় পরিচিত মুখ। দীর্ঘদিন ধরে কোর্ট
চত্ত্বরে তিনি চা বিক্রি করছেন। আজ
মেয়েকে নিয়ে তাঁর গর্বের শেষ নেই।
বলছিলেন, মেয়ে বড় হয়ে প্রতিষ্ঠিত হবে,
এমন স্বপ্ন আর পাঁচজন বাবার মতো তিনিও
দেখেছেন। কিন্তু, কখনও কল্পনাও করেননি
মেয়ে বিচারক হবে।
গর্বিত সুরেন্দর বলে চলেন, আমার ভাই তীর্থ
রামের কাছেই ছোটবেলায় মেয়ে পড়াশোনা
করেছে। নানাভাবে মেয়েকে উদ্ধুদ্ধ করেছে
রাম। তাই ভাইকেও এর কৃতিত্ব দিতে চান
খেটেখাওয়া অতিসাধারণ পরিবারের এই
মানুষটি।
যাঁকে নিয়ে সুরেন্দরের এই গর্ব, চলুন শুনি
সেই শ্রুতির কথা। এক চান্সেই পাঞ্জাব
সিভিল সার্ভিসেস (জুডিশিয়াল) পরীক্ষায়
উত্তীর্ণ শ্রুতি জুডিশিয়াল একাডেমিতে
একবছরের প্রশিক্ষণ নিয়ে বিচারক।
সুরেন্দরের কথায়, মেয়ের এই সাফল্যই আমার
জীবনের সেরা পুরস্কার।
পাঞ্জাবের ছোট্ট শহর নাকোদর। সেখানেই
পরিবার নিয়ে থাকেন জলন্ধর কোর্টের এই
চাওয়ালা। শ্রুতি স্টেট পাবলিক স্কুল থেকে
পাস করে, আইন পড়েন জলন্ধরের GNDU
থেকে। এর পর পাতিয়ালার পাঞ্জাব
ইউনিভার্সিটি থেকে LLM করেছেন। এর পর
ধাপে ধাপে বিচারক।
দারিদ্র যে লক্ষ্যের পথে কখনোই বাধা হয়ে
দাঁড়াতে পারে না, তা আরও একবার দেখিয়ে
দিলেন জলন্ধর কোর্টের এই বিচারক।


শেয়ার করুন

পাঠকের মতামত