আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

নিউজিল্যান্ডে বন্দুকধারীর গুলিতে নিহত ২

নিউজিল্যান্ডে বন্দুকধারীর গুলিতে নিহত ২

নিউজিল্যান্ডের অকল্যান্ডে ফিফা নারী বিশ্বকাপ ফুটবল শুরুর কয়েক ঘণ্টা আগে বন্দুকধারীর গুলিতে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন পুলিশ কর্মকর্তাসহ ৬ জন। পরে পুলিশের পাল্টা গুলিতে বন্দুকধারীও নিহত হয়েছেন। স্থানীয় সময় সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

এদিকে এ ঘটনাকে সন্ত্রাসী হামলা বলতে নারাজ দেশটির প্রধানমন্ত্রী ক্রিস হিপকিন্স। তিনি বলেন, হামলাটিকে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে দেখা হচ্ছে না। আর এ ঘটনা নারী ফুটবল বিশ্বকাপে কোনো প্রভাব ফেলবে না। পরিকল্পনা অনুযায়ী টুর্নামেন্ট চলবে। খবর বিবিসির

দেশটির পুলিশ বলছে, অকল্যান্ডে নির্মাণাধীন একটি ভবনের ভেতর থেকে এক ব্যক্তি গুলি চালায়। গুলির শব্দ শুনে পুলিশ ওই বন্দুকধারীকে অনুসরণ করে। তখনও ওই বন্দুকধারী গুলি চালাতে থাকেন। পুলিশও পাল্টা গুলি চালায়। পরে ভবন থেকে বন্দুকধারীর মরদেহ উদ্ধার করা হয়। তবে দেশটির পুলিশ হতাহত ও বন্দুকধারীর পরিচয় নিশ্চিত করেনি।

এদিকে প্রধানমন্ত্রী হিপকিন্স দ্রুত পদক্ষেপ নেওয়ায় পুলিশকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, নিউজিল্যান্ড পুলিশ সাহসিকতার সঙ্গে দ্রুতই ব্যবস্থা নিয়েছে। ফলে বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি। অকল্যান্ডের মেয়র ওয়েন ব্রাউন দাবি করেছেন, ফিফার সব কর্মী এবং ফুটবল দল নিরাপদে রয়েছেন।

এ হামলার বিষয়ে দেশটির ক্রীড়ামন্ত্রী গ্রান্ট রবার্টসন বলেছেন, খেলোয়াড়দের নিরাপত্তার জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে। আজ বৃহস্পতিবার অকল্যান্ডের ইডেন পার্কে নবম নারী ফিফা ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ। এ ম্যাচে স্বাগতিক নিউজিল্যান্ড ও নরওয়ে মুখোমুখি হবে। নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া যৌথভাবে নবম নারী বিশ্বকাপের আয়োজক।

 

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত