আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

চার দশক পর প্রধানমন্ত্রীর দায়িত্ব ছাড়ছেন কম্বোডিয়ার নেতা হুন সেন

চার দশক পর প্রধানমন্ত্রীর দায়িত্ব ছাড়ছেন কম্বোডিয়ার নেতা হুন সেন

কম্বোডিয়ার দীর্ঘদিনের শাসক হুন সেন আজ বুধবার ঘোষণা দিয়েছেন, প্রধানমন্ত্রীর পদ থেকে তিনি পদত্যাগ করছেন। তাঁর বড় ছেলে হুন মানেটকে তিনি ক্ষমতা হস্তান্তর করবেন। রাষ্ট্রীয় টেলিভিশনে ৭০ বছর বয়সী হুন সেন বলেন, ‘জনগণকে বোঝার জন্য বলছি, আমি প্রধানমন্ত্রী হিসেবে আর দায়িত্ব পালন করব না।’

গত রোববার অনুষ্ঠিত নির্বাচনে কম্বোডিয়ান পিপলস পার্টি (সিপিপি) জয়ী হওয়ার পর হুন সেন এ ঘোষণা দিলেন। তবে এ নির্বাচন নিয়ে ব্যাপক প্রশ্ন রয়েছে। কারণ, দলীয় নিবন্ধনে ত্রুটির অজুহাত দেখিয়ে প্রধান প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল ক্যান্ডললাইট পার্টিকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা হয়। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্ব বলছে, এ নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি। প্রধান বিরোধী দলকে দমিয়ে রাখা হয়েছে। এতে মানুষের কণ্ঠস্বরের প্রতিফলন হয়নি। হুন সেন এর আগে ইঙ্গিত দিয়েছিলেন, নির্বাচনে এবার তাঁর দল জয়ী হলে নেতৃত্ব ছেলের হাতে ছেড়ে দেবেন। হুন মানেট এখন দেশের সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।

রোববারের নির্বাচনে তিনিও প্রার্থী হয়ে জয়ী হয়েছেন। সাবেক খেমাররুজ নেতা হুন সেন ১৯৮৫ সাল থেকে কঠোর হাতে কম্বোডিয়ার শাসনক্ষমতা দখল করে রেখেছেন। ক্ষমতার প্রায় চার দশকে তিনি তাঁর প্রতিদ্বন্দ্বী যেকোনো বিরোধী শক্তি বা বিরোধী দল নিষিদ্ধ করেছেন। তাদের দেশ ছেড়ে পালাতে বাধ্য করেছেন। জনগণের বাক্‌স্বাধীনতা হরণ করেছেন।

রোববার অনুষ্ঠিত নির্বাচনে হুন সেনের দল সিপিপি প্রায় ৮২ শতাংশ ভোট পেয়েছে। তবে উত্তর কোরিয়ার মতো তিনিও পরিবারের মধ্য থেকে ক্ষমতার উত্তরাধিকার ঠিক করছেন বলে ব্যাপক সমালোচনা হচ্ছে। হুন সেন অবশ্য পরিষ্কার করে দিয়েছেন, তিনি প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ালেও সরকার ও ক্ষমতায় তাঁর প্রভাব থাকবে। এ থেকে মনে হচ্ছে, তিনি প্রধানমন্ত্রীর পদ ছাড়লেও দেশের নীতিতে তেমন কোনো পরিবর্তন আসবে না।




এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত