আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

ফিলিপাইনের পর চীনে টাইফুন ডকসুরির তাণ্ডব

ফিলিপাইনের পর চীনে টাইফুন ডকসুরির তাণ্ডব

টাইফুন ডকসুরির তাণ্ডবে চীনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ফুজিয়ান প্রদেশে তীব্র ঝড় ও ভারি বৃষ্টি হচ্ছে, ঝড়োবাতাসের তাণ্ডবে গাছপালার পাশাপাশি বৈদ্যুতিক খুঁটি উপড়ে আগুন লেগে যায়। বিরূপ আবহাওয়া পরিস্থিতির কারণে কলকারখানা ও দোকানপাট বন্ধ রাখা হয়েছে।

ডকসুরির কারণে ফুজিয়ানের স্কুল ও ব্যবসা প্রতিষ্ঠানগুলো বন্ধ রাখা হয়েছে এবং উপকূলীয় তেল ও গ্যাস ক্ষেত্রগুলো থেকে কর্মীদের সরিয়ে নিয়ে আসা হয়েছে বলে চীনের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম জানিয়েছে।

তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। চীনের জাতীয় আবহাওয়া কেন্দ্রের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় দুপুর ১টার দিকে ডকসুরির বাতাসের বেগ ছিল ঘণ্টাপ্রতি ১৩৭ কিলোমিটার।

চীনের আবাহওয়া প্রশাসনের (সিএমএ) তথ্য অনুযায়ী, শিয়ামেন, শানঝৌ ও পুতিয়ানে ঘণ্টাপ্রতি বৃষ্টিপাত ৫০ মিলিমিটার ছাড়িয়ে গেছে।

শিয়ামেনের বাসিন্দা চুয়াং বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, শুক্রবার সকালে পুরো শিয়ামেনের কেউ কাজে যায়নি। রাস্তায় কোনো গাড়ি নেই, কারাখানা ও মার্কেটগুলো সব বন্ধ। এর আগে মেরান্তির তাণ্ডবের কারণে এবার সবাই আতঙ্কিত হয়ে আছেন বলে মনে হচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে আসা ভিডিওগুলোতে দেখা গেছে, ২০ লাখ বাসিন্দার শহর জিয়ানজিয়াংয়ে বৈদ্যুতিক তারগুলোতে স্পার্ক হচ্ছে ও সেগুলো থেকে আগুন ধরে যাচ্ছে। শানঝৌতে বড় গাছ উপড়ে রাস্তার মাঝখানে পড়ে আছে।

জিনজিয়াং ও শানঝৌর কিছু এলাকার বিদ্যুৎ ও পানি সরবরাহ বিচ্ছিন্ন হয়ে গেছে বলে বাসিন্দারা জানিয়েছেন।

মাত্র দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে চীনে আঘাত হানা দ্বিতীয় টাইফুন ডকসুরি। এটি ফুজিয়ানের পর উত্তর দিকে এগিয়ে গিয়ে দেশটির আরও ১০টি প্রদেশে ভারি বৃষ্টির কারণ হবে বলে আবহাওয়ার পূর্বাভাসে ধারণা প্রকাশ করা হয়েছে।

এটি ক্রমাগতভাবে উত্তর-পশ্চিম দিক মুখে এগিয়ে গিয়ে আস্তে আস্তে দুর্বল হয়ে পড়বে বলে সিএমএ জানিয়েছে।

চীনে উপস্থিত হওয়ার আগে ডকসুরি ফিলিপাইন ও তাইওয়ানেও তাণ্ডব চালিয়েছে। এর প্রভাবে দেশ দুটিতে ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি মৃত্যুর ঘটনাও ঘটেছে।

বৃহস্পতিবার ফিলিপাইনের রাজধানী ম্যানিলার কাছে ঝড়োবাতাসের মধ্যে একটি ফেরি উল্টে যাওয়ার পর ডুবে গিয়ে অন্তত ২৬ জনের মৃত্যু হয়। এসব মৃত্যুসহ চলতি সপ্তাহে ডকসুরি ফিলিপাইনের উত্তরাঞ্চল অতিক্রম করার সময় প্রায় ৩৯ জনের মৃত্যু হয়েছে।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত