আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

বিরোধী ২১ নেতা মণিপুরে পরিস্থিতি দেখতে

বিরোধী ২১ নেতা মণিপুরে পরিস্থিতি দেখতে

মণিপুর রাজ্যে মাঠপর্যায়ে বিরোধী জোটের প্রথম কর্মসূচি পালিত হচ্ছে। বিজেপিবিরোধী ‘ইন্ডিয়া’ জোটের ১৬টি দল সরেজমিন অবস্থা দেখতে আজ শনিবার মনিপুর গেছেন। সেখানে তারা কাল রোববারও থাকবেন।

জোটের ১৬ দলের ২১ সংসদ সদস্য রয়েছেন এই প্রতিনিধিদলে। এর মধ্যে চারজন সদস্য কংগ্রেসের। তাঁদের মধ্যে রয়েছেন লোকসভায় কংগ্রেসের নেতা অধীররঞ্জন চৌধুরী এবং উপনেতা গৌরব গগৈ। তৃণমূল কংগ্রেস থেকে রয়েছেন বরাক উপত্যকার নেত্রী সুস্মিতা দেব।


এ ছাড়া প্রধান দলগুলোর মধ্যে রয়েছে তামিলনাড়ুর ডিএমকে, বিহারের আরজেডি ও জনতা দল ইউনাইটেড, উত্তর প্রদেশের সমাজবাদী পার্টি, দিল্লির আম আদমি পার্টি, ঝাড়খন্ডের ঝাড়খন্ড মুক্তি মোর্চা, সিপিআইএমসহ একাধিক বামপন্থী দল। আছেন আরও বেশ কয়েকটি ছোট দলের সংসদ সদস্য।

আজ বিকেলেই তাঁরা রাজ্যের জাতিগত সহিংসতার কেন্দ্রস্থল চূড়াচাঁদপুর পরিদর্শনে যাবেন। চূড়াচাঁদপুরে যেতে তাঁরা রাজ্য সরকারের কাছে একটি হেলিকপ্টার চেয়েছেন

প্রতিনিধিদল সম্ভবত রাত সাড়ে আটটা নাগাদ তাদের আজকের সফর সম্পর্কে সংবাদমাধ্যমকে জানাবেন। চূড়াচাঁদপুরের শিবির ছাড়াও তারা আরও একটি ত্রাণশিবিরে যাবেন। কাল তারা রাজ্যপাল ও বিজেপির সাবেক নেত্রী অনুসুইয়া উইকের সঙ্গে দেখা করবেন।

প্রতিনিধিদলের সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী বীরেন সিংয়ের দেখা হয় কি না, সেটা একটা বড় প্রশ্ন। মণিপুর ছাড়ার আগে কাল তারা সংবাদ সম্মেলন করবে বলে মনে করা হচ্ছে।


দিল্লি থেকে মণিপুরের বিমান ধরার আগে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন নেতা-নেত্রীদের প্রায় সবাই। তাঁরা প্রত্যেকেই বলেন, মণিপুরের অবস্থা ক্রমে খারাপ হচ্ছে হলে বাধ্য হয়েই তাঁদের যেতে হচ্ছে। বিরোধী দলগুলোর চাপ সত্ত্বেও ভারতের পার্লামেন্টে এ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এখনো কোনো বক্তব্য দেননি। এ কারণে সেখানকার অবস্থা খতিয়ে দেখতেই তাঁদের মণিপুর সফর।

প্রতিনিধিদলের সদস্য গৌরব গগৈ বলেন, ‘আগামী সপ্তাহে আমরা মণিপুরের মানুষের উদ্বেগের কথা সংসদের সামনে তুলে ধরতে চাই। যাঁরা এক ভারতের কথা বলতেন, তাঁরা মণিপুরে বিবদমান দুটি পক্ষ তৈরি করেছেন।’

তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য সুস্মিতা দেব, বলেন, ‘আমরা উভয় সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে দেখা করার চেষ্টা করব। মণিপুরের মানুষের কথা শুনতে হবে। আমাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব রাজ্য সরকারের।’

গত মে মাসের শুরু থেকে চলা জাতিগত ও সাম্প্রদায়িক দাঙ্গায় মণিপুরে এখন পর্যন্ত ১৫০ জনের বেশি মারা গেছেন। ধর্ষণের শিকার হয়েছেন অনেক নারী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিষয়টি নিয়ে এখনো সংসদে তাঁর মতামত জানাননি।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত