আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

যুক্তরাষ্ট্রের সহযোগিতা চাইলেন নাইজারের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট

যুক্তরাষ্ট্রের সহযোগিতা চাইলেন নাইজারের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট

পশ্চিম আফ্রিকার দেশ নাইজারের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহামেদ বাজুম মার্কিন যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক শক্তির সহযোগিতা চেয়েছেন। গত সপ্তাহে দেশটিতে সামরিক অভ্যুত্থান হয়, এতে ক্ষমতা হারান বাজুম। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টে লেখা এক নিবন্ধে তিনি দেশটিতে ‘সাংবিধানিক ধারা ফিরিয়ে আনতে’ সহযোগিতার আহ্বান জানিয়েছেন। খবর: বিবিসির

‘বন্দি অবস্থায়’ ওই লেখাটি লিখেছেন বলে জানিয়েছেন প্রেসিডেন্ট মোহামেদ বাজুম। অভ্যুত্থানের পর নাইজারে অস্থিরতা ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার ফ্রান্স, যুক্তরাষ্ট্র, নাইজেরিয়া ও টোগোর রাষ্ট্রদূতদের দেশছাড়া করার ঘোষণা দিয়েছেন অভ্যুত্থানের নেতৃস্থানীয়রা। টেলিভিশনে পাঠ করা বিবৃতিতে বলা হয়, এই চার দেশের রাষ্ট্রদূতদের কার্যকারিতা বাতিল করা হলো।

এর ঠিক কয়েক ঘণ্টা আগে যুক্তরাষ্ট্রে নিযুক্ত নাইজারের রাষ্ট্রদূত কায়ারি লিমান-তিঙ্গুইরি এএফপিকে বলেছিলেন, ‘জান্তা নেতৃত্বের উচিত যৌক্তিক আচরণ করা এবং বোঝা উচিত যে এটি সফল হবে না।’ ওয়াশিংটন পোস্টের নিবন্ধে প্রেসিডেন্ট বাজুম লিখেছেন, ‘এই অভ্যুত্থান সফল হলে আমাদের দেশ, অঞ্চল এমনকি গোটা বিশ্বের জন্যই ধ্বংসাত্মক হবে। গণতান্ত্রিক বহুত্ববাদ ও আইনের শাসনের প্রতি শ্রদ্ধাসহ আমাদের যেসব মূল্যবোধের জন্য আমরা লড়াই করছি, আমি মনে করি দারিদ্র ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে এসবই আমাদের অস্ত্র।’

পশ্চিমা বিশ্বের প্রতি সহযোগিতার আহ্বান জানিয়ে প্রেসিডেন্ট বাজুম বলেন, ‘নাইজারের জনগণ আপনাদের সহযোগিতার কথা কখনো ভুলবে না। আমাদের ইতিহাসে তা লেখা থাকবে।’ ধারণা করা হচ্ছে, নাইজারের অভ্যুত্থানের নেতৃস্থানীয়রা রাশিয়ার মদদপুষ্ট। বৃহস্পতিবার নাইজারে অভ্যুত্থানের সমর্থনে বের হওয়া মিছিলে রাশিয়ার পতাকা মাথায় নেওয়া লোকজনেরও দেখা মিলেছে। এরই মধ্যে অভ্যুত্থানের নিন্দা জানিয়েছে জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রসহ অনেক দেশ।

পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের জন্য খুবই গুরুত্বপূর্ণ উপাদান ইউরেনিয়াম সরবরাহের বড় অংশ আসে নাইজার থেকে। দেশটিতে যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের সামরিক ঘাঁটি রয়েছে।

 

 


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত