আপডেট :

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

একসঙ্গে ছুটি কাটাচ্ছেন ট্রুডো-সোফি

একসঙ্গে ছুটি কাটাচ্ছেন ট্রুডো-সোফি

একসঙ্গে ছুটি কাটাচ্ছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও সোফি গ্রেগোয়ার। তবে বরাবরের মতো নয়, এবারের অবকাশ যাপন একটু ভিন্ন। কারণ গত সপ্তাহে তাদের মধ্যে ছাড়াছাড়ি হয়েছে।

বিচ্ছেদের ওই ঘোষণার পর নতুন করে আলোচনায় এলেন বিশ্বজুড়ে জনপ্রিয় এই জুটি। গত সপ্তাহে ১৮ বছরের দাম্পত্য জীবনের ছাড়াছাড়ির পর পরিবার হিসেবে সন্তানদের নিয়ে তারা একসঙ্গে অবকাশকালীন ছুটি কাটাচ্ছেন।

বর্তমানে তারা রয়েছেন ব্রিটিশ কলম্বিয়ায়। তিন সন্তানের সঙ্গে এক সপ্তাহেরও বেশি সময় সেখানে ছুটি কাটাবেন। প্রধানমন্ত্রীর কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছে। খবর-সিটিভি নিউজ

তারা কোথায় থাকবেন তা প্রধানমন্ত্রীর কার্যালয় নির্দিষ্ট করে বলেনি। তবে বলেছে, তারা ১৮ আগস্ট অটোয়ায় ফিরবেন।

কানাডার স্থানীয় পত্রিকা কানাডিয়ান প্রেস-এর প্রতিবেদন বলা হয়েছে, প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর অবকাশকালীন ছুটির যাবতীয় ব্যয়ভার তার ব্যক্তিগত তহবিল থেকে বহন করা হবে। তারা এক সপ্তাহের জন্য কানাডার ব্রিটিশ কলম্বিয়ার পশ্চিম উপকূলের কোথাও থাকবেন। এই দম্পতি অফিসিয়ালি আলাদা হয়ে গেলেও সন্তানদের দেখভালে তারা প্রতিশ্রুতবদ্ধ।

বিচ্ছ্দে ঘোষণার সময় দুজনই বলেছিলেন যে, তারা আলাদা হচ্ছেন। তবে তারা এখনও পরিবার হিসেবে এক সঙ্গে সময় কাটানোর পরিকল্পনা করছেন। তারা তাদের তিন সন্তানের কথা ভেবে গোপনীয়তাও চেয়েছিলেন।

 ২ আগস্ট ট্রুডো ইনস্টাগ্রামে অপ্রত্যাশিতভাবে তাদের বিচ্ছেদের ঘোষণা দেন। সোফিও তার ইনস্টাগ্রামে একই ঘোষণা দিয়েছেন। তাদের এই ঘোষণায় অনেককেই বিস্মিত হয়েছেন।

ইনস্টাগ্রাম পোস্টে এই দম্পতি জানিয়েছেন, তারা ‘একটি ঘনিষ্ঠ পরিবারের মতো থাকবেন, যার ভিত্তি হবে ভালোবাসা ও সম্মান।’

বিচ্ছেদের পরও ট্রুডো-সোফির পরিচয়, প্রেম, বিয়ের প্রসঙ্গও ঘুরেফিরে আসছে। ২০০৫ সালে তারা মন্ট্রিয়লে বিয়ে করেন এবং বর্তমানে তাদের তিন সন্তান রয়েছে।

ট্রুডোর অফিস থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, এই দম্পতি বিচ্ছেদ চুক্তিতে স্বাক্ষর করলেও তাদের এখনও জনসমক্ষে একসঙ্গে দেখা যাবে। বিচ্ছেদের জন্য যেসব আইনগত এবং নৈতিক পদক্ষেপ প্রয়োজন, সেগুলো নিশ্চিত করতে তারা কাজ করছেন। এবং সেগুলো চলমান রেখে তারা এগিয়ে যাবেন।

জাস্টিন ট্রুডো হচ্ছেন ক্যানাডার দ্বিতীয় প্রধানমন্ত্রী যিনি ক্ষমতায় থাকা অবস্থায় বিবাহ বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন। ক্ষমতায় থাকাকালীন বিবাহ বিচ্ছেদের ঘোষণা দেয়া প্রথম প্রধানমন্ত্রী ছিলেন জাস্টিন ট্রুডোর বাবা পিয়েরে এলিয়ট ট্রুডো। ছয় বছর একসাথে থাকার পর ১৯৯৯ সালে পিয়েরে ট্রুডো এবং মার্গারিট ট্রুডো বিবাহ বিচ্ছেদের ঘোষণা দিয়েছিলেন।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত