আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

পাকিস্তানের প্রেসিডেন্টের হাতে নির্বাচনের তারিখ নির্ধারণের ক্ষমতা থাকছে না

পাকিস্তানের প্রেসিডেন্টের হাতে নির্বাচনের তারিখ নির্ধারণের ক্ষমতা থাকছে না

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ তার মেয়াদ পূর্ণ করার আগেই ভেঙ্গে দিয়েছিলেন পার্লামেন্ট। এরপর দায়িত্ব নেয় তত্ত্বাবধায়ক সরকার। নিয়ম অনুযায়ী সংসদ ভাঙ্গার ৯০ দিনের মধ্যে রাষ্ট্রপতিকে নির্বাচনের তারিখ ঘোষণা করতে হয়। তবে দেশটির প্রধান নির্বাচন কমিশনার প্রেসিডেন্টকে সংশোধিত আইনের উদ্বৃতি দিয়ে বলেছেন তিনি আর তারিখ নির্ধারণের ক্ষমতা রাখেন না।

ডনের প্রতিবেদনে বলা হয়েছে, ৯০ দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণার বাধ্যবাধকতা থেকে পাকিস্তানের প্রধান নির্বাচন কমিশনার সিকান্দার রাজাকে চিঠি দিয়েছিলেন রাষ্ট্রপতি আরিফ আলভি। এ বিষয়ে বৈঠকের আমন্ত্রণ জানান তিনি। চিঠির জবাবে রাজা জানান, নির্বাচনী আইন পরিবর্তন হয়েছে। এ জাতীয় বৈঠক করা তেমন গুরত্বপূর্ণ নয়।

রাষ্ট্রপতি আরিফ আলভি বুধবার রাজাকে চিঠি দিয়ে দেশে সাধারণ নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে একটি বৈঠকের জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। চিঠিতে সংবিধানের ২৪৪ অনুচ্ছেদের উদ্ধৃতি দিয়ে আলভি বলেছেন, জাতীয় পরিষদ সময়ের আগে ভেঙ্গে গেলে ৯০ দিনের নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন পরিচালনা করতে তিনি বাধ্য।

আরিফ আলভী আরও লিখেছেন, ‘রাষ্ট্রপতি কর্তৃক প্রধানমন্ত্রীর পরামর্শে ৯ আগস্ট জাতীয় পরিষদ ভেঙে দেওয়া হয়েছিল। ইসলামিক প্রজাতন্ত্র পাকিস্তানের সংবিধানের ৪৮ (৫) অনুচ্ছেদ অনুসারে বিলুপ্তির তারিখ থেকে নব্বই দিনের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করতে বাধ্য।’

২০ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি আলভি একতরফাভাবে ৯ এপ্রিল পাঞ্জাব এবং খাইবার পাখতুনখোয়া বিধানসভার নির্বাচনের তারিখ ঘোষণা করেছিলেন কারণ পিটিআই সরকারগুলো পার্টির চেয়ারম্যান ইমরান খানের নির্দেশে তাদের পাঁচ বছরের মেয়াদ শেষ হওয়ার আগে দুটি আইনসভা ভেঙে দিয়েছিল। দুই বিধানসভার নির্বাচনের তারিখ নিয়ে আলোচনার জন্য তার আমন্ত্রণ ইসিপি প্রত্যাখ্যান করার পরে রাষ্ট্রপতি একতরফাভাবেই তারিখ ঘোষণা করে।

তবে পরিস্থিতি এখন পরিবর্তিত হয়েছে। নির্বাচনী আইনের সাম্প্রতিক সংশোধনী অনুসারে, সিইসিকে রাষ্ট্রপতির হস্তক্ষেপ ছাড়াই নির্বাচনের তারিখ নির্ধারণের ক্ষমতা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার রাষ্ট্রপতিকে উদ্দেশ্য করে চিঠিতে সিইসি রাজা বলেছিলেন, সংসদের একটি আইনের কারণে নির্বাচন আইনের ৫৭ নং ধারা সংশোধন করা হয়েছে তা উল্লেখ করা অত্যাবশ্যক ছিল। এই আইন প্রধান নির্বাচন কমিশনকে নির্বাচনের তারিখ ঘোষণার ক্ষমতা দিয়েছে। ইসিপি দেশে সাধারণ নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব ‘খুব গুরুত্ব সহকারে’ নিচ্ছে এবং নির্বাচনী পরিকল্পনায় তাদের মতামত দেওয়ার জন্য প্রধান রাজনৈতিক দলগুলোকেও আমন্ত্রণ জানিয়েছে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত