আপডেট :

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

        সমুদ্রের আগ্রাসন ঠেকাতে পাথর-দেয়াল, দীর্ঘমেয়াদে আরও বিপদে ক্যালিফোর্নিয়া

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

ইহুদী নারী ও ফিলিস্তিনি পুরুষের চুম্বন দৃশ্য

ইহুদী নারী ও ফিলিস্তিনি পুরুষের চুম্বন দৃশ্য

ইহুদী আর ফিলিস্তিনিদের যে চুম্বন দৃশ্যের
ভিডিও নিয়ে ইসরায়েলে তোলপাড় চলছে, তা
উধাও হয়ে গেছে ফেসবুক থেকে।
লন্ডনের 'দ্য ইন্ডিপেনডেন্ট' পত্রিকা জানাচ্ছে,
ইসরায়েলে ঘৃণা আর বৈষম্যের বিরুদ্ধে বিরুদ্ধে
প্রচারণার অংশ হিসেবে এই ভিডিও তৈরি করে ‘টাইম
আউট’ ম্যাগাজিনের তেল আবিব সংস্করণ।
ভিডিওতে মোট ছয় যুগলকে চুমু খেতে দেখা
যায়। এদের মধ্যে ইহুদী-আরব নারী-পুরুষ
থেকে শুরু করে সমকামী পুরুষ, সব ধরণের
যুগলই রয়েছে।
এক ইহুদী নারী এবং ফিলিস্তিনি পুরুষের প্রেমের
কাহিনী নিয়ে লেখা একটি উপন্যাস সম্প্রতি
ইসরায়েলের শিক্ষা মন্ত্রণালয় নিষিদ্ধ করে। তারই
পাল্টা প্রতিক্রিয়া হিসেবে ‘টাইম আউট’ ম্যাগাজিন এই
ভিডিওটি তৈরি করেছিল।
ইসরায়েলি লেখক ডরিট রাবিনিয়ানের লেখা উপন্যাসটি
শিক্ষা মন্ত্রণালয় এই যুক্তিতে নিষিদ্ধ করে যে, এটি
ইসরায়েলিদের ‘স্বতন্ত্র’ পরিচয়ের জন্য হুমকি।
কিন্তু ‘টাইম আউট’ ম্যাগাজিন এর জবাবে এই ভিডিও
প্রকাশ করে বলেছে, “ আমরা বিশ্বাস করি মানুষ
প্রথমত মানুষ, তারপর আসে তার ধর্ম বা জাতিগত
পরিচয়।”
“প্রেমকে অনেক সময় কৃত্রিম বলে মনে করা
হয়। কিন্তু এটা একটা ভুল। এর চেয়ে জটিল আর
কোন অনুভূতি হতে পারে না।”
মোট ছয়টি যুগলের চুম্বন দৃশ্য রেকর্ড করে
টাইম আউট ম্যাগাজিন। এদের অনেকের মধ্যে এই
চুম্বন দৃশ্যের আগে দেখা পর্যন্ত হয়নি।
ভিডিতে তাদের চুম্বন দৃশ্যের পর পর্দায় ভেসে
উঠে ইংরেজী, হিব্রু এবং আরবীতে লেখা এই
শ্লোগান: ‘ইহুদী এবং আরবরা পরস্পরের শত্রু
হতে অস্বীকৃতি জানাচ্ছে”।
ভিডিওটি আপলোড করার পর একদিনেই সেটি
একলক্ষ বার দেখা হয়েছে। কিন্তু তারপরই এটি
ফেসবুক থেকে উধাও হয়ে যায়।
টাইম আউট ম্যাগাজিন সন্দেহ করছে ফেসবুক
কর্তৃপক্ষই হয়তো চাপে পড়ে এটি সরিয়ে
নিয়েছে। কিন্তু ফেসবুক কর্তৃপক্ষ তা অস্বীকার
করছে।

শেয়ার করুন

পাঠকের মতামত