আপডেট :

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

        সমুদ্রের আগ্রাসন ঠেকাতে পাথর-দেয়াল, দীর্ঘমেয়াদে আরও বিপদে ক্যালিফোর্নিয়া

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

পুরাতন বাইপ্লেনে উড়ে অর্ধেক বিশ্ব ভ্রমণ

পুরাতন বাইপ্লেনে উড়ে অর্ধেক বিশ্ব ভ্রমণ

ব্রিটেনের এক অভিযাত্রী একটি পুরনো
বাইপ্লেনে চড়ে ১৪,৬০০ নটিকাল মাইল
পাড়ি দিয়ে ব্রিটেন থেকে অস্ট্রেলিয়া
পৌঁছেছেন।
৫৩-বছর বয়সী ট্রেসি কার্টিস-টেলর গত
অক্টোবর মাসে ব্রিটেনের ফার্নবরা থেকে
যাত্রা শুরু করেন।
তার বিমানটির নাম স্পিরিট অফ আর্টেমিস।
এটি একটি খোলা ককপিটের ১৯৪২ সালের
বোয়িং স্টারম্যান বিমান।
তিনি ২৩টি দেশের ওপর দিয়ে উড়ে
গিয়েছেন এবং বিমানে তেল ভরার জন্য
তাকে মোট ৫০ বার থামতে হয়েছে।
অস্ট্রেলিয়ার সিডনি শহরে অবতরণের পর
মিস কার্টিস-টেলর এক টুইট বার্তায় তার এই
অভিযানে যারা সহযোগিতা করেছেন
তাদের সবাইকে ধন্যবাদ জানান।
এই অভিযানে মিস কার্টিস-টেলর ফার্নবরা
থেকে যাত্রা শুরু করে অস্ট্রেলিয়ার
রাজধানী ভিয়েনা হয়ে তুরস্কের ইস্তাম্বুলে
যান।
সেখান থেকে জর্দানের রাজধানী আম্মান
হয়ে তিনি আবুধাবিতে পৌঁছান।
এরপর আরব সাগর পাড়ি দিয়ে তিনি
পাকিস্তানের করাচী হয়ে মিয়ানমারের
ইয়াংগন শহরে পৌঁছান।
পূর্ব এশিয়ায় মিস কার্টিস-টেলর
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর
থেকে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা
হয়ে টিমোর পৌঁছান।
সেখান থেকে তিনি তার অভিযানের শেষ
গন্তব্যস্থল সিডনিতে অবতরণ করেন
তবে ইওরোপ থেকে অস্ট্রেলিয়া যাত্রায়
ট্রেসি কার্টিস-টেলরই প্রথম কোন
অভিযাত্রী নন।
১৯৩০ সালে এমি জনসন নামে এক মহিলা
প্রথমবারের মতো এই পথ পাড়ি দিয়েছিলেন।
ট্রেসি কার্টিস-টেলর এমি জনসনের পথকেই
শুধু অনুসরণ করেছেন।

শেয়ার করুন

পাঠকের মতামত