আপডেট :

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

        সমুদ্রের আগ্রাসন ঠেকাতে পাথর-দেয়াল, দীর্ঘমেয়াদে আরও বিপদে ক্যালিফোর্নিয়া

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

ওবামার শেষ ভাষণের মূল বিষয় আশাবাদ

ওবামার শেষ ভাষণের মূল বিষয় আশাবাদ

আজ শেষবারের মতো ‘স্টেট অব দি ইউনিয়ন’ ভাষণ দেবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। উদ্বেগসংকুল নির্বাচনের আগে এই ভাষণ তিনি কাজে লাগাবেন আশাবাদ ব্যক্ত করার মঞ্চ হিসেবে। সাত বছর আগে এক তরুণ কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট প্রথমবার স্টেট অব দি ইউনিয়ন ভাষণ দেন। ওই সময় দুর্বল অর্থনীতির এক অনিশ্চিত সময় সামনে পড়েছিল। আর আজকের শেষ ভাষণে আশার বাণী শোনাবেন তিনি।

হোয়াইট হাউসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, প্রেসিডেন্টের এবারের ভাষণ খুব গতানুগতিক হবে না। এবার ওবামা আর সারা বছরের কাজের তালিকা জানাবেন না। বরং প্রেসিডেন্সির বাইরে গিয়েও কথাবার্তা বলবেন। ওবামা একজন অসাধারণ বক্তা। তিনি কর্মসূচি বাস্তবায়নে এই বিশেষ প্রতিভার বিশেষ প্রয়োগ ঘটান বলে তাঁর সমালোচনা রয়েছে। জাতির সামনে প্রেসিডেন্ট হিসেবে তাঁর সাফল্য-ব্যর্থতা তুলে ধরার এই হবে শেষ সুযোগ। ধারণা করা হচ্ছে, এবারও অন্তত তিন কোটি লোক তাঁর এই ভাষণ শুনবেন। এরপর সম্ভবত ডেমোক্রেটিক দলের কনভেনশনেই এক সঙ্গে এত শ্রোতা-দর্শক পাবেন তিনি। এ বছরের আরো পরের দিকের ওই সমাবেশে তিনি দলের পরবর্তী প্রেসিডেন্ট প্রার্থীকে সামনে নিয়ে আসবেন।
ভাষণে ওবামা তাঁর প্রশাসনের সাফল্যের দিকটিও তুলে ধরবেন। এতে স্থান পাবে স্বাস্থ্যসেবা সংস্কার থেকে শুরু করে সমকামীদের অধিকার, ইরানের সঙ্গে পরমাণু চুক্তি থেকে শুরু করে প্রশান্ত মহাসাগরীয় বাণিজ্য চুক্তি। শেষেরটি অবশ্য এখনো সই হয়নি।
হোয়াইট হাউসের ওই জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, ‘এবারের ভাষণ হবে সম্ভাবনার। এখন দায়িত্বের বাইরে তাকানোর সময় হয়েছে।’ গত শরৎ থেকেই এই ভাষণের প্রস্তুতি চলছিল। তবে এ ধরনের ভাষণের ঝুঁকিও রয়েছে বলে জানিয়েছেন হোয়াইট হাউস কর্মকর্তারা। ওভাল অফিসে ওবামার আর মাত্র কয়েকটি মাস বাকি। এ সময় জনগণের মন বুঝতে ব্যর্থ হলে তাঁর জন্য বিষয়টি ভালো হবে না। সূত্র : এএফপি।

শেয়ার করুন

পাঠকের মতামত