আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

থাইল্যান্ডের রাজার নতুন মন্ত্রিসভার অনুমোদন

থাইল্যান্ডের রাজার নতুন মন্ত্রিসভার অনুমোদন

কয়েক মাসের রাজনৈতিক অচলাবস্থার অবসান ঘটিয়ে গতকাল শনিবার (২ সেপ্টেম্বর) থাইল্যান্ডের রাজা মহা ভাজিরালংকর্ন দেশটির প্রশাসনিক ব্যবস্থাকে কার্যকর করতে নতুন মন্ত্রিসভার অনুমোদন দিয়েছেন। প্রধানমন্ত্রী শ্রেত্থা থাভিসিনের নেতৃত্বে ৩৪ জন মন্ত্রীকে নিয়ে গঠিত এই মন্ত্রিসভায় স্থান পেয়েছেন আগের অজনপ্রিয় সেনা সমর্থিত প্রশাসনের বেশ কয়েকজন সদস্য। খবর এএফপির।

গত মে মাসের নির্বাচনের পর সরকার গঠন নিয়ে কয়েকমাস ধরে অনিশ্চয়তায় ছিল দেশটি। দেশটিতে সংস্কারপন্থী মুভ ফরোয়ার্ড পার্টি সংখাগরিষ্ঠ আসন পেলেও দলটির নেতাকে প্রধানমন্ত্রী পদ পেতে বাধা হয়ে দাঁড়ায় রক্ষণশীল পার্লমেন্টারিয়ান ব্লক। আর এ কারণেই নির্বাচনের দ্বিতীয় অবস্থানে থাকা পিউ থাই পার্টির জন্য সুযোগ সৃষ্টি হয় কোয়ালিশন সরকার গঠনের।

থাইল্যান্ডের রাজকীয় গেজেটে এক বিবৃতিতে বলা হয়, ‘দেশকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী শ্রেত্থা থাভিসিন যোগ্য ব্যক্তিদের নিয়ে মন্ত্রিসভা গঠন করেছেন। সুতরাং রাজা এই মন্ত্রিসভাকে অনুমোদন করেছেন।’

নতুন মন্ত্রিসভায় শ্রেত্থা থাভিসিন রয়েছেন অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে আর আগের সামরিক সরকারের স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্বে থাকা আনুতিন চার্নভিরাকুলকে করা হয়েছে উপপ্রধানমন্ত্রী। এ ছাড়া সাবেক সেনাপ্রধান প্রাইত ওংসুয়ানের ভাই পুলিশ জেনারেল পাটচারাওয়াত ওংসুয়ানকে করা হয়েছে পরিবেশ ও প্রাকৃতি সম্পদ বিষয়কমন্ত্রী।

নতুন গঠিত মন্ত্রিসভা এখন রাজার প্রতি আনুগত্য প্রকাশ করে শপথ নেবে এবং পার্লামেন্টে নতুন সরকারের নীতি ঘোষণা করবে। এরপরই সক্রিয় হবে থাইল্যান্ডের নতুন মন্ত্রিসভা।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত