আপডেট :

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

        সমুদ্রের আগ্রাসন ঠেকাতে পাথর-দেয়াল, দীর্ঘমেয়াদে আরও বিপদে ক্যালিফোর্নিয়া

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

ক্ষুদ্রাকৃতির ভয়ঙ্কর পরমাণু বোমা আনছে আমেরিকা

ক্ষুদ্রাকৃতির ভয়ঙ্কর পরমাণু বোমা আনছে আমেরিকা

একেবারে ‘নতুন প্রজন্মে’র পরমাণু বোমা আনছে ওয়াশিংটন! আকারে অনেকটাই ছোট। তবে ডানাওয়ালা। একটা নয়, চার-চারটি ডানা।


যে ডানাগুলোকে ইচ্ছে মতো ঘোরানো যাবে। বাঁকানো-চোরানো যাবে। পর পর ১২টা স্কেলকে সাজিয়ে রাখলে লম্বায় যতটা হয়, নতুন মার্কিন বোমা ওই টুকুই। ১১.৮ ফুট।


বিশেষজ্ঞদের মতে, ঢিলের বদলে পাটকেল, নাকি পাটকেলের বদলে ঢিল? উত্তর কোরিয়াকে জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে না তো আমেরিকা।


হাইড্রোজেন বোমার জবাবে পরমাণু বোমা। আকারে ছোট ছোট। কিন্তু অনেক অনেক বেশি শক্তিশালী। লক্ষ্যে আঘাত হানার ব্যাপারে আরো বেশি নিখুঁত।


ভূগর্ভে, পরীক্ষামূলক ভাবে ছোট ছোট পরমাণু বোমা ফাটনোর প্রস্তুতি শুরু করে দিয়েছে আমেরিকা। তার জন্য সুড়ঙ্গ খোঁড়ার কাজ আগেই শুরু হয়ে গিয়েছিল মার্কিন নেভাদার মরুভূমিতে। এ বার আকাশ থেকে সব কিছু ‘বুঝে-শুনে’ নিতে চক্কর মারা শুরু করেছে মার্কিন যুদ্ধবিমান।


মানে, ‘কাউন্টডাউন’ শুরু হয়ে গিয়েছে। যে কোনো মুহূর্তে পরমাণু বোমা ফাটাতে পারে আমেরিকা।


পেন্টাগন সূত্রের খবর, আমেরিকা অনেক বেশি শক্তিশালী এই পরমাণু বোমা ‘বাজারে’ আনছে একেবারে নতুন মোড়কে। যার নাম- ‘বি-সিক্সটি ওয়ান-টুয়েলভ’। এর আগের মার্কিন পরমাণু বোমার সংস্করণটির নাম ছিল- ‘বি-সিক্সটি ওয়ান’।



নতুন মার্কিন পরমাণু বোমাটি আকারে অনেকটাই ছোট। কিন্তু, তার লেজের দু’ পাশে রয়েছে দু’টি করে মোট চারটি ডানা। সেই নতুন মার্কিন পরমাণু বোমা লম্বায় পুরোপুরি বারো ফুটও নয়। কোন লক্ষ্যে আঘাত হানা হবে, তার ওপর নির্ভর করে, ওই পরমাণু বোমার বিস্ফোরণ ক্ষমতা বাড়ানো-কমানো যাবে।


এই প্রথম কোনো পরমাণু বোমার বিস্ফোরণ ক্ষমতাকেও ‘রিমোট কন্ট্রোলে’ নিয়ন্ত্রণ করা যাবে বলে মার্কিন পারমাণবিক অস্ত্র বিশেষজ্ঞদের দাবি। এর ফলে, বিস্ফোরণের জেরে ভূমিকম্পের সম্ভাবনাকে কমানো যাবে।


দিনকয়েক আগে উত্তর কোরিয়া পরীক্ষামূলক ভাবে হাইড্রোজেন বোমা ফাটানোর পর বড় মাপের ভূমিকম্প হয়েছিল তার আশপাশের এলাকায়। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৫.১।

শেয়ার করুন

পাঠকের মতামত