আপডেট :

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

        সমুদ্রের আগ্রাসন ঠেকাতে পাথর-দেয়াল, দীর্ঘমেয়াদে আরও বিপদে ক্যালিফোর্নিয়া

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

"মুসলমানদের অপমান করা ঠিক নয়": প্রেসিডেন্ট বারাক হোসাইন ওবামা

অষ্টম ও শেষবারের মতো স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণ দিচ্ছেন প্রেসিডেন্ট বারাক ওবামা।
কিছুক্ষণ আগে দেয়া স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে বারাক ওবামা আসন্ন নির্বাচনে রিপাবলিকান দলের সম্মুখ সারির প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পকে কটাক্ষ করে বক্তব্য দিয়েছেন।
মার্কিন কংগ্রেসে তিনি এই ভাষণ দেন।
এতে তিনি বলেন, "যখন কোনও রাজনীতিবিদ নিজ দেশের বা বিদেশের মুসলিমদের অপমান করে বক্তব্য দেয়, যখন কোনও মসজিদ ভাংচুর করা হয়, সেটা আমাদেরকে নিরাপদ করে না।"
"এটা সঠিক নয়। এটা বিশ্বের চোখে আমাদেরকে ছোট করে ফেলে। এটা আমাদের লক্ষ্যে পৌঁছনোকে কঠিন করে তোলে। এটা আমাদের দেশের সাথে প্রতারণা করবার সামিল"।
তার এই বক্তব্য দেবার সময় উপস্থিত কংগ্রেস নেতৃবৃন্দ করতালিতে ফেটে পড়েন।
মুসলমান এবং অভিবাসীদের নিয়ে করা বিভিন্ন বক্তব্যের কারণে সমালোচিত হয়ে আসছেন মি. ট্রাম্প।
প্রেসিডেন্ট ওবামার ওই স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণ চলাকালে ডোনাল্ড ট্রাম্পও সেখানে উপস্থিত ছিল।
প্রেসিডেন্ট হিসেবে নিজের শেষ মেয়াদের একেবারে শেষ প্রান্তে চলে এসেছেন মি. ওবামা।
আজ ছিল তার শেষ স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণ।
মার্কিন কংগ্রেসেরে সামনে দেয়া বার্ষিক এই ভাষণে প্রথা অনুযায়ী পরবর্তী বছরের জন্য নতুন নতুন পরিকল্পনা এবং সরকারের আসন্ন নতুন নীতিমালা তুলে ধরেন মার্কিন প্রেসিডেন্টরা।
কিন্তু আজকের ভাষণে প্রেসিডেন্ট ওবামা নতুন পরিকল্পনা তুলে ধরার বদলে নিজের বিগত কার্যক্রমের গুরুত্ব তুলে ধরাতেই বেশী মনযোগী ছিলেন

শেয়ার করুন

পাঠকের মতামত