আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

কেন এত উদ্বিগ্ন আমেরিকা-ইউরোপ?

কেন এত উদ্বিগ্ন আমেরিকা-ইউরোপ?

বিশ্বের অন্যতম পরাশক্তি রাশিয়ায় দীর্ঘ ছয় দিনের সফর করলেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। এরই সফর শেষ করে দেশের উদ্দেশে রাশিয়া ছেড়েছেন তিনি। এই সফরে কিমকে বিভিন্ন উপহার দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও দেশটির উচ্চপদস্থ কর্মকর্তারা।

এর মধ্যে রয়েছে- বুলেটপ্রুফ জ্যাকেট, ড্রোন, রাইফেল। আর কিমকে এসব উপহার এবং উষ্ণ অভ্যর্থনা দেওয়ার বিষয়টি নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছে মার্কিন যুক্তরাষ্ট্রসহ ইউরোপীয় দেশগুলো।

তাদের আশঙ্কা, রাশিয়াকে অস্ত্র সহায়তা দিতে পারে উত্তর কোরিয়া। যেসব অস্ত্র ইউক্রেন যুদ্ধে ব্যবহার করা হবে।

সফরের শুরুতেই কিমকে দেওয়া হয় রাজকীয় অভ্যর্থনা। এছাড়া এ সফরে তিনি যেসব জায়গা পরিদর্শন করেছেন তার বেশিরভাগই ছিল সামরিক স্থাপনা।

বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি নিষেধাজ্ঞা পাওয়া দেশগুলোর মধ্যে একটি হলো উত্তর কোরিয়া। আর তাদের খাদ্য থেকে জ্বালানি, জ্বালানি থেকে সামরিক প্রযুক্তি সবই প্রয়োজন।

রাশিয়ার রাষ্ট্রীয় তাস জানিয়েছে, কিম উত্তর কোরিয়ার উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে রাশিয়ার সুদূর পূর্বাঞ্চল প্রিমোরের গভর্নর তাকে একটি বুলেট প্রুফ জ্যাকেট ও কয়েকটি ড্রোন উপহার দেন।

এই বুলেট প্রুফ জ্যাকেট বুক, ঘাড়, গলা এবং কুঁচকিকে রক্ষা করতে সক্ষম। এছাড়া এটি অন্য জ্যাকেটের তুলনায় ওজনে হালকা।

অপরদিকে কিমকে যেসব ড্রোন দেওয়া হয়েছে সেগুলোর মধ্যে পাঁচটি হলো- আত্মঘাতী ড্রোন। এছাড়া উপহারের তালিকায় রয়েছে জেরানিয়াম-২৫ বিমান সদৃশ নজরদারি ড্রোন।

এগুলোর পাশাপাশি তাকে এমন কিছু কাপড় উপহার দেওয়া হয়েছে যেগুলো থার্মাল ইমাজিং ক্যামেরায় ধরা পড়বে না। এসব পণ্য তৈরি করা হয়েছে ওই অঞ্চলে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন রবিবার এক প্রতিবেদনে জানিয়েছে, কিমের এই সফরটি ছিল পুরোপুরি সামরিক কেন্দ্রিক। তিনি তার সফর শুরু করেন ভোসতোচনি রকেট উৎক্ষেপণ কেন্দ্র পরিদর্শনের মাধ্যমে। সেখানে তিনি পুতিনের সঙ্গে দীর্ঘ ৫ ঘণ্টা বৈঠক করেন।

ওই সফরের পর কিম বলেন, তিনি রাশিয়ার পক্ষে এবং তাদের পবিত্র যুদ্ধের পক্ষে থাকবেন। অপরদিকে পুতিন উত্তর কোরিয়াকে স্যাটেলাইট উৎক্ষেপণের প্রযুক্তিগত সহায়তার ইঙ্গিত দেন।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তাসংস্থা কেসিএনএ এক প্রতিবেদনে জানায়, প্রেসিডেন্ট কিম রাশিয়ার বিমান উৎপাদন খাত নিয়ে খুবই সন্তুষ্ট হয়েছেন। কিমকে রাশিয়া তাদের বেশ কয়েকটি ঘাঁটিতে নিয়ে যায়। সেখানে তাকে তাদের অত্যাধুনিক বিমানগুলো দেখায়।

কিমের এই সফরটি নিয়ে চরমভাবে উদ্বিগ্ন হয়ে পড়েছে যুক্তরাষ্ট্র, জাপান, ইউক্রেন এবং ইউরোপের দেশগুলো।

এলএবাংলাটাইমস/আইটিএলএস


শেয়ার করুন

পাঠকের মতামত