আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

কানাডার বিরুদ্ধে অপরাধীদের প্রশ্রয় দেওয়ার অভিযোগ

কানাডার বিরুদ্ধে অপরাধীদের প্রশ্রয় দেওয়ার অভিযোগ

জাতিসংঘের সাধারণ পরিষদের ভাষণে আজ বুধবার কানাডাকে সমালোচনায় বিদ্ধ করলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। নিউইয়র্কে ‘ডিসকাশন অ্যাট কাউন্সিল অন ফরেন রিলেশনস’-এর আলোচনা সভায় তিনি বলেন, ‘কয়েক বছর ধরে কানাডায় সংঘটিত অপরাধের রমরমা দেখা যাচ্ছে। এসব অপরাধ বিচ্ছিন্নতাবাদী শক্তি, সহিংসতা ও উগ্রপন্থার সঙ্গে সম্পর্কযুক্ত। একে অন্যের সঙ্গে ঘনিষ্ঠভাবে মিশে রয়েছে।’

শিখ সম্প্রদায়ের খালিস্তান আন্দোলনের নেতা হরদীপ সিং নিজ্জরের হত্যায় ভারতের হাত থাকার সন্দেহের কথা কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সরাসরি জানানোর পর দুই দেশের সম্পর্কের অবনতি ঘটেছে। দুই দেশের সম্পর্কের দূরত্ব দিন দিন বেড়েই চলেছে। জয়শঙ্করের মন্তব্য বুঝিয়ে দিচ্ছে, সম্পর্কের দ্রুত উন্নতি দূর অস্ত।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী সরাসরি বলেন, ভারতের অভিযোগ কানাডা কোনোভাবেই আমল দিচ্ছে না। অপরাধীদের প্রত্যর্পণেও তারা আগ্রহী নয়। বরং সে দেশের মাটিতে দাঁড়িয়ে ভারত–বিরোধিতাকে তারা গণতন্ত্রের দোহাই দিয়ে ন্যায্য অধিকার বলে অভিহিত করছে।

জাতিসংঘের সাধারণ পরিষদের সভার ভাষণে গত মঙ্গলবার জয়শঙ্কর বলেছিলেন, রাজনৈতিক স্বার্থকে কখনো সন্ত্রাসবাদ, সহিংসতা ও উগ্রপন্থা মোকাবিলার মতো বিষয়গুলো নির্ধারণ করতে দেওয়া যায় না। তাঁর লক্ষ্য অবশ্যই ছিল কানাডা ও পাকিস্তান। নিজ্জর হত্যাকাণ্ডের পর কানাডার অভিযোগের জবাবে পাকিস্তানের মতো তাদেরও এই প্রথম ভারত সরকারিভাবে ‘সন্ত্রাসবাদীদের স্বর্গরাজ্য’ বলে চিহ্নিত করেছে।

আজ আলোচনা সভায় জয়শঙ্কর অবশ্য খোলামেলা কানাডার সমালোচনা করেন। বলেন, ‘কানাডাকে আমরা বহু তথ্য দিয়েছি। সে দেশে সংঘটিত অপরাধ, তাদের পান্ডাদের চিহ্নিত করা, কে কোথা থেকে সক্রিয়—সব দেওয়া হয়েছে। অনেককে প্রত্যর্পণ করার অনুরোধও জানানো হয়েছে। কিন্তু কাকস্য পরিবেদনা।’

কানাডায় ভারতীয় দূতাবাসের ওপর হামলা, কূটনীতিকদের হুমকি দেওয়ার ঘটনা উদ্বেগজনক জানিয়ে জয়শঙ্কর বলেন, ‘কিছু করা তো দূরের কথা, বরং গণতন্ত্রের দোহাই দিয়ে এসব ঘটনাকে ন্যায্য বলা হচ্ছে। এসব নাকি গণতান্ত্রিক অধিকার। আর এটা বলা হচ্ছে স্রেফ রাজনৈতিক কারণে।’

প্রধানমন্ত্রী ট্রুডোর অভিযোগের পর ভারত তাদের প্রমাণ দেওয়ার কথা বলেছিল। আজ জয়শঙ্করও সে কথা বারবার বলেন। তাঁর কথায়, নিজ্জরের হত্যাসম্পর্কিত কোনো নির্দিষ্ট তথ্য কেউ দিলে ভারত নিশ্চয় তা খতিয়ে দেখবে। কানাডার চৌহদ্দির মধ্যে তথ্য অবরুদ্ধ থাকা ঠিক নয়। তথ্য ছাড়া ছবিও স্পষ্ট হয় না।

দুই দেশের সম্পর্কের ক্রমাবনতির কারণে বন্ধ রয়েছে বাণিজ্যিক আলোচনা। কানাডার নাগরিকদের ভিসা দেওয়া বন্ধ রেখেছে ভারত। সে দেশে বসবাসকারী ভারতীয়দের সতর্ক ও সজাগ থাকার পরামর্শ দেওয়া হয়েছে। একই পরামর্শ দিয়েছে কানাডা সরকারও, ভারতে অবস্থানরত সে দেশের নাগরিকদের সতর্ক থাকতে বলেছে তারাও। গত মঙ্গলবার কানাডার বিভিন্ন শহরে শিখ অভিবাসীদের একাংশ ভারতবিরোধী বিক্ষোভে অংশ নেন।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত