আপডেট :

        হ্যালোইন সাইকেল রাইডে গাড়ির ধাক্কায় দুইজনের মৃ ত্যু, এক ব্যক্তিকে টেনেহিঁচড়ে নিয়ে গেল চালক

        ক্যানসারের চিকিৎসার মধ্যে আইনজীবীকে বিষ দিয়ে হ ত্যার অভিযোগ, সম্পত্তি দখলে সৎপুত্র গ্রেপ্তার

        হাসপাতাল ও ক্লিনিক বাড়াচ্ছে ইউসিএলএ, তবু কম আয়ের রোগীদের চিকিৎসা নিয়ে উদ্বেগ

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে কয়েক দিনের বন্যার শঙ্কা, রেকর্ড উচ্চতায় উঠতে পারে সমুদ্রের পানি

        ক্যালিফোর্নিয়ার বিলাসবহুল প্রাসাদে সারোগেসিতে জন্ম নেওয়া ২৬ শিশু, নি র্যাতনের অভিযোগে গ্রেপ্তার দম্পতি

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতিতে যে পাঁচটি বড় পরিবর্তন এসেছে

        জাপানে নারী হ ত্যা ও লুটের অভিযোগে মার্কিন মেরিন সেনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন

        মধ্যপ্রাচ্যে মার্কিন কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করতে ইরানের তৎপরতা বেড়েছে, গোয়েন্দা প্রধানের সতর্কবার্তায় বাড়ছে উদ্বেগ

        অ্যাপলের প্রথম ফোল্ডেবল আইফোন কিনতে লস এঞ্জেলেসে রাতভর অপেক্ষা, দাম প্রায় দুই হাজার ডলার

        মৌসুমের শুরুতেই ফ্লুতে দুইজনের মৃত্যু, টিকাদানে দ্রুত পদক্ষেপ নিতে বলছে লস এঞ্জেলেস কাউন্টি

        ক্যালিফোর্নিয়ার ছয়টি অমীমাংসিত খুনের রহস্য সমাধানে ৩ লাখ ডলার পুরস্কার ঘোষণা নিউজমের

        ছয় সপ্তাহ বন্ধ থাকার পর ফিরল ডিজনিল্যান্ডের ইন্ডিয়ানা জোন্স রাইড, কী কী পরিবর্তন হলো এবার

        ক্যালিফোর্নিয়ার উপকূলে বাড়ছে জলোচ্ছ্বাসের ঝুঁকি, বালুর বাঁধ নির্মাণে রাতদিন কাজ করছেন কর্মীরা

        আর্কাডিয়ায় ১৫ বছরের কিশোরীকে হত্যার পর নিজেকেও গুলি করলেন সাবেক প্রেমিক, জানাল পুলিশ

        মধ্যবর্তী নির্বাচনের আগে জ্বালানির দাম কমাতে ভারতীয় তেল শোধনাগারের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

        মিসিসিপিতে ওয়ালমার্টের পার্কিংয়ে পুলিশের গুলিতে এক বছরের শিশুর মৃত্যু, প্রকাশ পেল বডিক্যামের ভিডিও

        আলাস্কার সিনেট নির্বাচনে রিপাবলিকান হারলে ফল ঘোষণা আটকে দিতে আদালতের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

        ফোনে প্রেসক্রিপশনের কথা বলে হুমকি, ভুয়া পুলিশ পরিচয়ে ক্যালিফোর্নিয়ায় প্রতারণার সতর্কতা

        ঝড়বৃষ্টির পর দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ফিরছে শুষ্ক ও উষ্ণ আবহাওয়া, সপ্তাহান্তে বাড়বে তাপমাত্রা

        নতুন স্টেশন চালুর কয়েক মাসেই রক্ষণাবেক্ষণের কাজ, বন্ধ হচ্ছে লস এঞ্জেলেসের তিনটি মেট্রো স্টেশন

এই সংকটকালে ইউক্রেনকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার পথ নিশ্চিত করবেন

এই সংকটকালে ইউক্রেনকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার পথ নিশ্চিত করবেন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন শাট ডাউন এড়াতে দেশটির কংগ্রেসে পাস হওয়া তহবিল বিলটিকে স্বাগত জানিয়েছেন। পাশাপাশি দ্রুততর সময়ের মধ্যে ইউক্রেনের জন্য সহায়তা বিলটি অনুমোদন করার জন্য কংগ্রেসের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

গতকাল শনিবার (৩০ সেপ্টেম্বর) এক বিবৃতিতে বাইডেন বলেন, ‘ইউক্রেনের জন্য মার্কিন সহায়তা কর্মসূচি ব্যাহত হওয়ার মতো কোনো পরিস্থিতিতে আমরা যেতে পারি না। আমার সম্পূর্ণ বিশ্বাস মাননীয় স্পিকার ইউক্রেনের জনগণকে দেওয়া প্রতিশ্রুতি রাখবেন এবং এই সংকটকালে ইউক্রেনকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার পথ নিশ্চিত করবেন।’

এখানে বাইডেন স্পিকার বলতে প্রতিনিধি পরিষদের রিপাবলিকান নেতা কেভিন ম্যাককার্থিকে বুঝিয়েছেন।

এছাড়া, বাইডেন চান মার্কিন বাজেটে ইউক্রেনের জন্য ২ হাজার ৪০০ কোটি ডলার মূল্যের সামরিক সহায়তার বিষয়টি অন্তর্ভুক্তি ও এর জন্য এখন মার্কিন আইন প্রণেতাদের আলাদা একটি বিল পাস করাতে হবে। আগামী সপ্তাহের শুরুতে এ বিষয়ে ভোট হতে পারে।

গতকাল দেওয়া বিবৃতিতে বাইডেন আরও বলেছেন, শাট ডাউন এড়াতে বিল পাস হওয়ার ঘটনাটি আমেরিকানদের জন্য সুখবর।

যুক্তরাষ্ট্র সরকারের কেন্দ্রীয় সংস্থাগুলোর কার্যক্রম আরও ৪৫ দিনের জন্য চালু রাখতে ও শাট ডাউন এড়াতে একেবারে শেষ মুহূর্তে মার্কিন কংগ্রেসের উভয় কক্ষে তহবিল বিল পাস হয়।

প্রতিবেদনে বলা হয়, বিলটি পাসের ফলে আগামী নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত সরকারি অর্থায়ন বজায় থাকবে। কিন্তু গতকাল মধ্যরাতে পাস হওয়া স্টপ গ্যাপ তহবিল বিলে ইউক্রেনের জন্য নতুন কোনো সহায়তা রাখা হয়নি।

প্রতিবেদনে আরও বলা হয়, হাউস স্পিকার কেভিন ম্যাকার্থি ৪৫ দিনের তহবিল বিলটি প্রস্তাব করেন। পরে এটি কংগ্রেসের উভয় কক্ষ, হাউস অফ রিপ্রেজেন্টেটিভস এবং সিনেটে পাস হয়।বিলটি হাউস অব রিপ্রেজেন্টেটিভসে ৩৩৫-৯১ ভোটে পাস হয়। আর ৮৮-৯ ভোটে পাস হয় সিনেটে। বিলটিতে ডেমোক্র্যাটরা রিপাবলিকানদের চেয়ে বেশি সমর্থন দিয়েছেন।

গণমাধ্যমগুলো জানায়, স্টপ গ্যাপ বিলে ইউক্রেনের জন্য সহায়তার বিষয়টি অন্তর্ভুক্তির ঘোর বিরোধিতা করেছিলেন কট্টর ডানপন্থী রিপাবলিকানরা। অবশ্য ম্যাককার্থিসহ রিপাবলিকান নেতাদের কেউ কেউ এটিকে সমর্থনও দিয়েছেন। ম্যাকার্থি আশা করছেন, রিপাবলিকান ও ডেমোক্র্যাটরা নতুন ৪৫ দিনের সময়সীমার মধ্যে একটি পূর্ণাঙ্গ সমঝোতায় পৌঁছাতে পারবেন। তিনি বলেন, ‘৪৫ দিনের মধ্যে আমরা আমাদের সব কাজ শেষ করতে পারব।’

তার আশা, কট্টর ডানপন্থি রিপাবলিকানরা যারা এই বিলের বিরোধিতা করেছেন তারাও এটি সমর্থন করবেন।

রাশিয়ার বিরুদ্ধে লড়াই করার জন্য কিয়েভকে সশস্ত্র করা ও অর্থায়ন করা বাইডেন প্রশাসনের একটি প্রধান অগ্রাধিকার। কিন্তু দেশটির জন্য কোটি কোটি ডলারের সহায়তা শেষ পর্যন্ত নবায়ন করা যাবে কি না, তা নিয়ে প্রশ্ন আছে। ম্যাককার্থি বলেছেন, রাশিয়ার হামলা ‘ভয়াবহ’। তবে এ জন্য ইউক্রেনকে বিপুল পরিমাণ অর্থ দেয়া যাবে না বলে মনে করেন তিনি। তিনি বলেন, ‘যা দীর্ঘমেয়াদে ঘটতে যাচ্ছে, তা নিয়ে আমি সত্যিই উদ্বিগ্ন। তবে আমি কোনো অর্থ নষ্ট হতে দিতে চাই না।’

এছাড়া, শাটডাউন হলে যুক্তরাষ্ট্রে জাতীয় পার্ক বন্ধ হয়ে যাওয়ার পাশাপাশি ৪০ লাখ কেন্দ্রীয় কর্মীর বেতন-ভাতা পরিশোধ বন্ধ হয়ে যেত। সেই সঙ্গে আর্থিক খাতের নজরদারি থেকে শুরু করে বৈজ্ঞানিক গবেষণার তহবিলও বন্ধ হয়ে যায়।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত