আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

সৌদি-ইসরায়েল চুক্তিতে দ্বিরাষ্ট্রীয় সমাধান চান

সৌদি-ইসরায়েল চুক্তিতে দ্বিরাষ্ট্রীয় সমাধান চান

সৌদি আরব ও ইসরায়েলের মধ্যে কোনো কূটনৈতিক চুক্তিতে ‘দ্বিরাষ্ট্রীয় সমাধানের’ বিষয়টি অন্তর্ভুক্ত করা দরকার বলে মনে করেন যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক পার্টির সিনেটররা। বুধবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে লেখা একটি চিঠিতে তার বিষয়গুলো তুলে ধরেছেন।

২০ সিনেটরের স্বাক্ষরিত ওই চিঠিতে সৌদি আরবের সঙ্গে যুক্তরাষ্ট্রের একটি নতুন প্রতিরক্ষা চুক্তি নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে। বলা হয়েছে, ‘সৌদি আরবের মতো একটি কর্তৃত্ববাদী দেশ যারা নিয়মিত মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের স্বার্থের অবমূল্যায়ন করছে, মানবাধিকারের ক্ষেত্রে যে দেশের গভীর উদ্বেগজনক একটি ইতিহাস রয়েছে এবং যাদের আক্রমণাত্মক ও বেপরোয়া পররাষ্ট্রনীতি রয়েছে, তাদের সঙ্গে কোনো প্রতিরক্ষা চুক্তি আসলেই যুক্তরাষ্ট্রের স্বার্থের সঙ্গে সংগতিপূর্ণ কি না, তা দেখতে উচ্চ প্রমাণের প্রয়োজন।

মোহাম্মদ বিন সালমানও সৌদি-ইসরায়েল চুক্তিতে ফিলিস্তিনিদের বিষয়ে ছাড় দেওয়ার ওপর জোর দিচ্ছেন। এই ছাড় যেন অর্থপূর্ণ হয়, তার ওপর জোর দিয়ে সিনেটরদের স্বাক্ষরিত ওই চিঠিতে পশ্চিম তীরে ইসরায়েলি দখলদারি এবং বসতি স্থাপন বন্ধের প্রতিশ্রুতি দেওয়ার কথা বলা হয়েছে। সিনেটররা বলেছেন, এই পদক্ষেপগুলো নেওয়া হলে তা ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত থামাতে দ্বিরাষ্ট্রীয় সমাধান নিয়ে বাইডেনের ঘোষণা বাস্তবায়নে সহায়তা করবে। এ ছাড়া তা মধ্যপ্রাচ্যে টেকসই শান্তি আনতে এবং ইসরায়েলের ভবিষ্যতের জন্যও গুরুত্বপূর্ণ।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত