আপডেট :

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

        মার্কিন-ইরান পাল্টাপাল্টি হামলা: জর্ডানে দুই মার্কিন সেনা নিহতের পর উত্তেজনা আরও বেড়েছে

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সপ্তাহান্তে তাপমাত্রা কমবে, আগামী সপ্তাহে আবার বাড়বে গরম

        ক্যালিফোর্নিয়ায় বন্দুকের গুলিতে ২ বছরের শিশুর মৃত্যু, গ্রেপ্তার মা ও তার প্রেমিক

        কানাডার দাবানলে ভয়াবহ ধোঁয়া, বিপর্যস্ত কানাডা-যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ এলাকা

        ডায়রিয়ার ঝুঁকিতে টাকো বেলের মেনু থেকে লেটুস বাদ

        কানাডার দাবানলের ধোঁয়া নিয়ে ক্ষুব্ধ ট্রাম্প, নতুন শুল্ক আরোপের হুমকি

        টানা সপ্তম রাতেও ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়ল তেহরান

হামাসের অপ্রত্যাশিত হামলায় ২২ ইসরায়েলি নাগরিক নিহত

হামাসের অপ্রত্যাশিত হামলায় ২২ ইসরায়েলি নাগরিক নিহত

ইসরায়েলের জরুরি সেবাদাতা কর্তৃপক্ষ জানিয়েছে, হামাসের অপ্রত্যাশিত হামলায় ২২ ইসরায়েলি নাগরিক নিহত হয়েছে। হামাস জানিয়েছে, তারা বেশ কয়েকজন ইসরায়েলি সেনাকে বন্দী করেছে। হামাসের এ হামলাকে সমর্থন জানিয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। খবর বার্তা সংস্থা ওয়াফার।

তিনি এক বিবৃতিতে বলেন, ‘বসতি স্থাপনকারী এবং দখলদার সৈন্যদের সন্ত্রাসের বিরুদ্ধে দাঁড়ানোর অধিকার ফিলিস্তিনিদের রয়েছে।’ এদিকে, হামাসের এই হামলাকে ‘ফিলিস্তিনিদের বিরুদ্ধে এতদিন ধরে চলমান নৃশংসতার বিরুদ্ধে যুদ্ধ’ হিসেবে বর্ণনা করেছেন সংগঠনটির মুখপাত্র খালেদ কাদোমি।

শনিবার হামলা শুরুর দিনে তিনি বলেন, ‘আমরা চাই গাজায় সহিংসতা বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায় এগিয়ে আসুক। ফিলিস্তিনিদের ওপর আক্রমণ, আমাদের পবিত্র স্থান আল-আকসায় ইসরায়েলি সহিংসতা বন্ধ হোক। এসব কারণেই আমরা যুদ্ধ শুরু করেছি।’

তিনি বলেন, ইসরায়েলি বসতি স্থাপনকারীরাও দখলদার। এবং আন্তর্জাতিক আইন অনুসারে তারাও আক্রমণকারী। ‘সুতরাং আজকের যে পরিস্থিতি তা আক্রমণকারীদের বিরুদ্ধে যুদ্ধ,’ বলেন তিনি। এদিকে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও এটাকে ‘যুদ্ধ’ হিসেবে বর্ণনা করে বলেছেন, ‘এ যুদ্ধে আমরাই জয়ী হবো।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত