আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

হামাস ও ইসরায়েল যুদ্ধ নিয়ে সরব পুতিন

হামাস ও ইসরায়েল যুদ্ধ নিয়ে সরব পুতিন

হামাস ও ইসরায়েল যুদ্ধ নিয়ে সরব হয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি এরই মধ্যে অধিকৃত গাজা উপত্যকার ওপর ইসরায়েলের কঠোর অবরোধ আরোপের তীব্র নিন্দা জানিয়েছেন। একই সঙ্গে এ অবরোধকে ‘অগ্রহণযোগ্য’ আখ্যায়িত করে লেনিনগ্রাদ অবরোধের সঙ্গে তুলনা করেছেন পুতিন।

মূলত রুশ প্রেসিডেন্ট ফিলিস্তিনিদের পক্ষে কথা বলেছেন। তার এই অবস্থানকে স্বাগত জানিয়েছে হামাস। হামাস বলছে, ‘গাজায় ইসারয়েলের দখলদারিত্ব, ত্রাণ সরবরাহ বন্ধ এবং বেসামরিক লোকজনের ওপর চলমান হামলার বিরুদ্ধে দাঁড়িয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যে অবস্থান নিয়েছেন, তাতে আমরা তাকে অভিবাদন জানাই।’

এর আগে, গাজায় ইসরায়েলের অবরোধকে ‘অগ্রহণযোগ্য’ আখ্যায়িত করে পুতিন বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি বাহিনী লেনিনগ্রাদের ওপর এরকম অবরোধ আরোপ করেছিল। ইসরায়েল এখন যা করছে তাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় লেনিনগ্রাদের ওপর জার্মান নাৎসি বাহিনীর অবরোধ আরোপের সঙ্গে তুলনা করা যায়। আমার দৃষ্টিতে এটি অগ্রহণযোগ্য।

রুশ প্রেসিডেন্ট আরও বলেন, গাজার ওপর ইসরায়েলি অবরোধের সঙ্গে কেউই একমত হতে পারবে না কারণ এর ফলে বেসামরিক নাগরিকদের ক্ষতি হচ্ছে। গাজায় ইসরায়েল স্থল অভিযান চালাবে বলে শোনা যাচ্ছে। তিনি সম্ভাব্য এ অভিযানকেও ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’ বর্ণনা করে বলেন, বেসামরিক এলাকায় এ ধরনের অভিযানে জানমালের অপূরণীয় ক্ষতি হবে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত