আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

ইউক্রেন কোনো লক্ষ্য অর্জন করতে পারেনি

ইউক্রেন কোনো লক্ষ্য অর্জন করতে পারেনি

চার মাস ধরে ‘পাল্টা হামলা’ চালিয়ে ইউক্রেন কোনো লক্ষ্য অর্জন করতে পারেনি। ওই হামলার পরিসমাপ্তি ঘটেছে বলেও মন্তব্য করেছে মস্কো।

গতকাল শুক্রবার নিরাপত্তা পর‍িষদের এক বৈঠকে এ মন্তব্য করেন জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া।

তিনি বলেন, গত কয়েকদিন ধরে রাশিয়ার সৈন্যরা গোটা ফ্রন্টলাইন জুড়ে আবার অভিযান শুরু করেছে। কাজেই আমরা আনুষ্ঠানিকভাবে একথা বলতে পারি যে, ইউক্রেনের কথিত পাল্টা হামলার সমাপ্তি ঘটেছে।

রুশ রাষ্ট্রদূত বলেন, ইউক্রেনের চার মাসের হামলায় পশ্চিমা সমরাস্ত্রের শত শত ইউনিট ধ্বংস হওয়া ছাড়া আর কোনো ফল বয়ে আসেনি। সেইসঙ্গে কিয়েভের নিযুক্ত হাজার হাজার সেনার প্রাণহানি ঘটেছে যাদের অনেকেরই এই যুদ্ধে যোগ দেয়ার কোনো ইচ্ছা ছিল না।

নেবেনজিয়া বলেন, ইউক্রেনের কিছু সেনা ছিল ভাগ্যবান যারা রাশিয়ার কাছে আত্মসমর্পণ করে প্রাণে বেঁচে গেছে।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত সপ্তাহে সোচি শহরে ‘ভলদাই আলোচনা ক্লাবে’ দেয়া এক বক্তব্যে জানান, ইউক্রেনের পাল্টা হামলায় সেদেশের ৯০,০০০ সেনা নিহত হয়েছে। সেইসঙ্গে ইউক্রেনের ৫৫৭টি ট্যাংক ও ১,৯০০ সাঁজোয়া যান ধ্বংস হয়েছে।

জাতিসংঘে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত নেবেনজিয়া আরো বলেন, ফ্রন্ট লাইনে ইউক্রেনীয় সেনাদের ‘গণহত্যার’ হাত থেকে বাঁচানোর পরিবর্তে পাশ্চাত্য তাদের হাতে সমরাস্ত্র তুলে দেয়ার কাজ চালিয়ে যাচ্ছে। তিনি এ ঘটনাকে মাদকাসক্ত ব্যক্তির হাতে আরো বেশি মাদকদ্রব্য তুলে দেয়ার সঙ্গে তুলনা করেন যা আসক্ত ব্যক্তির জীবনের যন্ত্রণাই কেবল বাড়িয়ে দেয়।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত