আপডেট :

        বোরিস জনসনসহ ইউরোপীয় কর্মকর্তারা স্টেশন ছাড়ার পর ইউক্রেনের ট্রেনে রুশ ড্রোন হামলা

        তীব্র গরম থেকে স্বস্তি পাচ্ছে লস এঞ্জেলেসসহ দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ভয়াবহ ম্যাকলারেন দুর্ঘটনায় জনপ্রিয় কার ইনফ্লুয়েন্সারসহ নিহত ২

        জিজ্ঞাসাবাদের আগেই শিশু নির্যাতনের ছবি রাখার অভিযুক্ত দূতাবাসকর্মীকে যুক্তরাষ্ট্রে পাঠানো

        লেকে জরুরি অবতরণের পর সাঁতরে প্রাণ বাঁচালেন মার্কিন কংগ্রেসম্যান

        ইরানের আকাশে গুলি করে নামানো মার্কিন পাইলটের ভয়াবহ অভিজ্ঞতা

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

        যুক্তরাষ্ট্রে প্রথমবার ‘এলিয়েন টেরোরিস্ট’ আদালতে মামলা, আফগান নারীকে দেশে ফেরত পাঠানো হলো

        আইরিশ-আমেরিকান ভোটারদের লক্ষ্য করেই আয়ারল্যান্ড একীভূত করার পক্ষে ট্রাম্পের মন্তব্য

        ক্যালিফোর্নিয়ায় ডিজেলের দাম রেকর্ড ৮.০৯ ডলার

        আলাস্কার হিমশীতল সাগরে উল্টে যাওয়া নৌকায় দুই দিন ভেসে থেকে বাঁচল কিশোর

        এআই উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রপিক প্রধানের

        মালিবুতে ‘সরকারি বালু চুরির’ অভিযোগ, জনসাধারণকে ২০ লাখ ডলারের সমুদ্রসৈকত দিচ্ছেন ব্রুয়ার্স মালিক

        এবার কোথায় আটলান্টিকের হারিকেন? এল নিনোর প্রভাবে রেকর্ড ধীর ঝড়ের মৌসুম

নাগরিকদের ভারত ভ্রমণে সতর্ক কানাডার

নাগরিকদের ভারত ভ্রমণে সতর্ক কানাডার

খালিস্তানপন্থী নেতা হরদীপ সিং নিজ্জরের হত্যাকাণ্ডের জের ধরে ভারত ও কানাডার সম্পর্ক তলানিতে পৌঁছেছে। ইতোমধ্যে ভারত থেকে ৪১ জন কূটনীতিককে প্রত্যাহার নিয়েছে কানাডা। কূটনীতিক প্রত্যাহারের পর এবার নিজ দেশের নাগরিকদের ভারত ভ্রমণের বিষয়ে সতর্কবার্তা দিয়েছে কানাডা।

শুক্রবার (২০ অক্টোবর) ওই সতর্কবার্তা জারি করে কানাডা সরকার।

নাগরিকদের উদ্দেশে কানাডা বলা হয়েছে, ভারতের রাজধানী নয়াদিল্লি, মুম্বাই, চন্ডীগড় ও বেঙ্গালুরুতে ভ্রমণের সময় নাগরিকরা যেন অবশ্যই নিজেদের নিরাপত্তা নিয়ে সতর্ক থাকেন ও কোথাও যাতে কোনো ব্যক্তিগত তথ্য প্রকাশ না করেন।

সতর্কবার্তায় আরও বলা হয়, সম্প্রতি অটোয়া-নয়াদিল্লির কূটনৈতিক সম্পর্কে যে টানাপোড়েন সৃষ্টি হয়েছে, তার সুযোগ নিয়ে ভারতের গতানুগতিক সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে কানাডার নেতিবাচক ভাবমূর্তি তৈরির চেষ্টা চলছে। রাজধানী নয়াদিল্লিসহ ভারতের বিভিন্ন শহরে কানাডাবিরোধী মিছিল ও বিক্ষোভ হওয়ার তথ্যও আমরা পেয়েছি।

ভারতে কানাডার প্রধান দূতাবাস নয়াদিল্লিতে অবস্থিত। এছাড়া মুম্বাই, চন্ডীগড় ও বেঙ্গালুরুতে কানাডার কনস্যুলেট কার্যালয় রয়েছে। এমন পরিস্থিতিতে কানাডা সরকারের আশঙ্কা, ভারতে বিশেষ করে রাজধানীসহ উল্লেখিত চারটি শহরে গেলে কানাডার নাগরিকরা হয়রানি ও ভয়ভীতি প্রদর্শনের শিকার হতে পারেন।

গত মাসে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো খালিস্তানপন্থী শিখ নেতা হরদীপ সিং নিজ্জরের হত্যার জন্য সরাসরি ভারতীয় গোয়েন্দাদের দায়ী করেছিলেন। এ নিয়ে দুই দেশের মধ্যে উত্তপ্ত সম্পর্ক বিরাজ করছে।

প্রসঙ্গত, ভারতের পরই যে দেশটিতে সবচেয়ে বেশি সংখ্যক শিখ বসবাস করেন, তার নাম কানাডা। দেশটির ২০২১ সালের জনশুমারির তথ্য বলছে, প্রায় ৮ লাখ শিখ ধর্মাবলম্বী বসবাস করেন কানডায়।

হরদীপ সিং নিজ্জর ছিলেন কানাডার বসবাসকারী শিখদের একজন নেতা । ১৯৭৭ সালে তিনি ভারতের পাঞ্জাবের জলন্ধর জেলা থেকে দেশটিতে গিয়েছিলেন, পরে সেখানাকার নারিকত্বও অর্জন করেন তিনি।

এদিকে, ভারতের একজন তালিকাভুক্ত ‘ফেরার’ সন্ত্রাসীও ছিলেন হরদীপ। ভারতের অন্যতম বিচ্ছিন্নতাবাদী সংগঠন খালিস্তানি টাইগার ফোর্স এবং ‘শিখস ফর জাস্টিস’ কানাডা শাখার নেতা ছিলেন তিনি। দু’টি সংগঠনই ভারতে নিষিদ্ধ। হরদীপকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করাতে আগ্রহী ছিল ভারত।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত