আপডেট :

        মেডিকেইড জালিয়াতির অভিযোগের মুখে বিষয় ঘোরাতে চাইছে ক্যালিফোর্নিয়া

        ফোন ধরতে বাধ্য করা হচ্ছে সুবিধা প্রক্রিয়াকরণে নিয়োজিত কর্মীদের, বাড়ছে সোশ্যাল সিকিউরিটির জট

        ৭৫ দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু স্থগিত করল মার্কিন পররাষ্ট্র দপ্তর

        ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত: ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ফেডারেল মামলা

        FY ২০২৭ সালের H-1B ভিসার প্রাথমিক নিবন্ধন শুরু ৪ মার্চ

        সপ্তাহান্তে ক্যালিফোর্নিয়ায় স্বাভাবিকের চেয়ে ২০ ডিগ্রি পর্যন্ত বেশি তাপমাত্রার সম্ভাবনা

        লস এঞ্জেলেস ও অরেঞ্জ কাউন্টিতে আরও একটি হাম রোগী শনাক্ত

        কক্ষপথে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের আবেদন স্পেসএক্সের

        মিনিয়াপোলিসে আইসিই কর্তৃক আটক পাঁচ বছরের শিশুকে মুক্তির নির্দেশ বিচারকের

        ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনাবেচা প্রায় দুই দশকের মধ্যে সর্বনিম্ন

        ভাড়া নিয়ন্ত্রণ ভেঙে ১ কোটি ৮০ লাখ ডলার লাভের অভিযোগে মামলা

        হাউজিং ট্র্যাকার: দাবানলের আগে ডিসেম্বরে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার আবাসন বাজারে ধীরগতি

        মার্কিন অভিবাসী ভিসা স্থগিতাদেশ সরাতে ৭৫ কংগ্রেসম্যানের চিঠি

        গ্রাহকসেবায় ৫ মিনিটের বেশি অপেক্ষা নয়: ক্যালিফোর্নিয়ায় নতুন বিল, মানবিক যোগাযোগ নিশ্চিতের উদ্যোগ

        লস এঞ্জেলেসের দাবানল-পরবর্তী পুনর্গঠন অনুমতির নিয়ন্ত্রণ নিতে নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

        মিনিয়াপোলিসে গুলিকাণ্ডের পর ফেডারেল এজেন্টদের বিরুদ্ধে মামলা সহজ করতে বিল পাস করল ক্যালিফোর্নিয়া সিনেট

        ট্রাম্প নীতির প্রভাবে বিদেশি জনসংখ্যা কমল ১৫ লাখ, হুমকিতে ক্যালিফোর্নিয়ার অর্থনীতি

        ক্যালিফোর্নিয়ায় ২ লাখ ৬০ হাজার ডলারে বাড়ি! কোথায় মিলছে সবচেয়ে সস্তা বাড়ি?

        ম্যাজিক জনসনের উদ্যোগে লস এঞ্জেলেস বন্দরে নতুন ক্রুজ টার্মিনাল

        মিনিয়াপলিসে অ্যালেক্স প্রেটি হত্যাকাণ্ড: তদন্তের দাবিতে রিপাবলিকানদের চাপ বাড়ছে

গাজার সমর্থনে জার্মানিতে বিক্ষোভ মিছিল

গাজার সমর্থনে জার্মানিতে বিক্ষোভ মিছিল

গাজায় আটকে পড়া বেসামরিক নাগরিকদের সমর্থনে জার্মানিতে ব্যাপক পুলিশি উপস্থিতিতে বিক্ষোভ করেছেন হাজারো মানুষ৷ কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার প্রত্যাশার চেয়ে বেশি মানুষ মিছিলে যোগ দিলেও পুরো আয়োজনটি মোটামুটি শান্তিপূর্ণ ছিল৷

 

বিশ্বের আরও অনেক জায়গার মতো, গাজায় আটকে পড়া ফিলিস্তিনিদের সমর্থনে শনিবার জার্মানির রাস্তায় নেমেছেন হাজার হাজার মানুষ৷ গাজায় সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছেন তারা৷


হামাস নিয়ন্ত্রণাধীন স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সাম্প্রতিক সময়ে গাজা উপত্যকায় হামাসকে লক্ষ্য করে ইসরায়েলি বিমান হামলায় চার হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন৷

গত ৭ অক্টোবর ইসরায়েলে সন্ত্রাসী হামলা শুরু করে হামাস৷ এই হামলায় ইসরায়েলের এক হাজার ৪০০ জনেরও বেশি বেসামরিক মানুষ নিহত হন৷ এছাড়াও অন্তত দুইশো মানুষকে জিম্মি করেছে জঙ্গি গোষ্ঠীটি৷ হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করে মার্কিন যুক্তরাষ্ট্র, জার্মানি, ইসরায়েলসহ আরো কয়েকটি দেশ৷

হামাসকে ভেঙে দেয়ার লক্ষ্যে গাজায় সম্পূর্ণ অবরোধ আরোপ করেছে ইসরায়েল সরকার৷ এতে গাজায় বসবাসরত ২২ লাখ মানুষ মানবিক সংকটে পড়েছেন৷

যা ঘটেছে জার্মানিতে

পুলিশ জানিয়েছে, জার্মানির কোলন, ফ্রাঙ্কফুর্ট, হানোফার, কার্লসরুয়ে, ম্যুনস্টার এবং স্টুটগার্টে ফিলিস্তিনপন্থিরা বিক্ষোভ করেছেন৷ তবে সবচেয়ে বড় জমায়েতটি হয়েছে ডুসেলডর্ফ শহরে৷ ধারণা করা হচ্ছে, সেখানে অন্তত সাত হাজার মানুষ জড়ো হয়েছেন৷ ‘ফিলিস্তিনে শান্তি, ন্যায়বিচার এবং মানবিক মর্যাদার প্রতিষ্ঠার' দাবি জানায় তারা৷

বেশ কয়েকটি শহরের পুলিশ জানিয়েছে, আয়োজকদের প্রত্যাশার চেয়েও বেশিসংখ্যক মানুষ যোগ দিয়েছেন বিক্ষোভে৷ তবে সবকটি আয়োজন মোটামুটি শান্তিপূর্ণ ছিল৷ যেসব শহরে বিক্ষোভ হয়েছে, সেসব শহরে পুলিশের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো৷

ম্যুনস্টারের বিক্ষোভ মিছিলে প্রায় হাজারখানেক ফিলিস্তিনপন্থি অংশ নেন৷ এর পাশাপাশি আরও সাতশ মানুষ জড়ো হয়েছিলেন, যারা ‘ইহুদি বিদ্বেষ' প্রতিকারের দাবি জানান৷

পুলিশ জানিয়েছে, দুই পক্ষের মধ্যে কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি৷ তবে ‘বেআইনি স্লোগান' থামাতে অস্বীকৃতি জানানোয় দুই ফিলিস্তিনিপন্থি বিক্ষোভকারীকে সাময়িক আটক করা হয়েছিল৷ পরে তাদেরকে ছেড়ে দেয়া হয়েছে৷

সহিংসতার আশঙ্কায় বিক্ষোভ নিষিদ্ধ করেছে বার্লিন

সেন্ট্রাল বার্লিনে রোববার একটি মিছিল হওয়ার কথা ছিল৷ তবে ইহুদি বিরোধী স্লোগান, সহিংসতা, সংঘর্ষের আশঙ্কায় পুলিশ সেটি বাতিল করেছে৷

জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী ন্যান্সি ফেজার শুক্রবার জানিয়েছেন, জার্মানিতে অবস্থানরত প্রতিটি মানুষের তাদের নিজস্ব চিন্তা স্বাধীনভাবে প্রকাশ করার অধিকার রয়েছে৷ তবে তিনি সতর্ক করে আরো বলেছেন, ‘এখানে একটি স্পষ্টত রেড লাইন রয়েছে৷ ইহুদিবিরোধী বা ইসরায়েলবিরোধী আন্দোলনের জন্য কোনও সহনশীলতা নেই এবং সহিংসতার জন্য কোনও সহনশীলতা নেই৷’

বার্লিন কর্তৃপক্ষ জানিয়েছে, এ ধরনের আয়োজন আগামী ৩০ অক্টোবর পর্যন্ত নিষিদ্ধ থাকবে৷ নিষেধাজ্ঞার পরেও কিছু ফিলিস্তিনিপন্থি বিক্ষোভকারী বার্লিনের রাস্তায় নেমে আসেন৷ ফলে পুলিশ তাদের ধাওয়া দেয় এবং কয়েকজনকে গ্রেপ্তার করা হয়৷

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত