আপডেট :

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

        সমুদ্রের আগ্রাসন ঠেকাতে পাথর-দেয়াল, দীর্ঘমেয়াদে আরও বিপদে ক্যালিফোর্নিয়া

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

ফ্রান্সে এবার অর্থনৈতিক জরুরি অবস্থা ঘোষণা

ফ্রান্সে এবার অর্থনৈতিক জরুরি অবস্থা ঘোষণা

নভেম্বরের শুরুতে ফ্রান্সের রাজধানী প্যারিসে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর জরুরি অবস্থা ঘোষণা করেছিলেন প্রেসিডেন্ট ফ্রাসোঁয়া ওঁলাদ।

সেই জরুরি অবস্থার মেয়াদ শেষ না হতেই এবার দেশটিতে ‘অর্থনৈতিক জরুরি অবস্থা ঘোষণা’ করেছেন তিনি।

আগামী বছরের নির্বাচনকে সামনে রেখে নিজের পুনর্বার জয় নিশ্চিত করার আশায় সোমবার তিনি অর্থনৈতিক জরুরি অবস্থার ঘোষণা দেন।

এ ঘোষণার লক্ষ্য বিদ্যমান উচ্চ বেকারত্বের অবস্থান। জরুরি পদক্ষেপ গ্রহণ করে ৫ লাখ কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থা, ছোট কোম্পানিগুলোর জন্য ভতুর্কি এবং উদ্যোক্তা সৃষ্টি করতে চান ওঁলাদ।

‘প্রবৃদ্ধি যাতে আরো শক্তিশালী হয় এবং  চাকুরির সুযোগ যাতে আরো অবারিত হয় সেজন্য আমাদের কাজ করতে হবে, ’ বলেন ওঁলাদ।

তিনি বলেন, ফ্রান্সে দীর্ঘদিন ধরে কাঠামোগত বেকারত্ব বিরাজ করছে এবং এটার সংস্কার দরকার।

ফ্রান্সে ১৫ মাস পরই অনুষ্ঠিত হবে প্রেসিডেন্ট নির্বাচন। আর এতে নিজের দ্বিতীয় দফায় বিজয় নিশ্চিত করতে চান এই সোশ্যালিস্ট নেতা। ফলে তার এ জরুরি অবস্থা ঘোষণাকে রাজনৈতিক বলেই বিবেচনা করা হচ্ছে।

ওলাদ ২০১২ সালে ক্ষমতায় আসার পর  ফ্রান্সে ৬ লাখের বেশি লোক বেকার হয়েছেন, যখন ইউরোপের অন্যান্য বড় অর্থনীতির দেশগুলোতে বেকারত্ব কমেছে।

উল্লেখ্য, গত ১৩ নভেম্বর প্যারিসে স্মরণকালের ভয়াবহ সন্ত্রাসী হামলার পর জরুরি অবস্থা ঘোষণা করেন ওঁলাদ। এই হামলায় অন্তত ১৩০ জন নিহত এবং কয়েকশ’ লোক আহত হন। ওই হামলার পর তার জনপ্রিয়তা  কিছুদিনের জন্য বাড়লেও পরে তা আবার কমেছে।

শেয়ার করুন

পাঠকের মতামত