আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

আরো ভয়ঙ্কর রূপে ইসরায়েল

আরো ভয়ঙ্কর রূপে ইসরায়েল

আরো ভয়ঙ্কর রূপে আবির্ভত হয়েছে ইসরায়েল। তারা এখন দেখে দেখে বিমান হামলা চালাচ্ছে। তাদের অব্যাহত হামলায় গাজায় মৃত্যু সাড়ে ৬ হাজার ছাড়িয়েছে বলে হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কুদরা এক সংবাদ সম্মেলনে জানান, বুধবার পর্যন্ত অন্তত ছয় হাজার ৫৪৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন। যার মধ্যে শিশুর সংখ্যা দুই হাজার ৭০৪।

ইসরায়েলি ডিফেন্স ফোর্স বা আইডিএফ মঙ্গলবার ভোরে জানিয়েছে হামাস ব্যবহার করতো এমন ৪০০ স্থানে তারা বিমান হামলা করেছে। এর মধ্যে ভূমধ্যসাগরের উপকূলীয় এলাকায় হামাসের সক্রিয় টানেলও আছে।

ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে তারা চারশোটি ‘লক্ষ্যবস্তুতে’ হামলা করেছে এবং কয়েকজন হামাস কমান্ডারকে হত্যা করেছে। তারা আরও বলেছে, হামাস নতুন করে দুজন জিম্মিকে মুক্তি দেয়ার পরেও তারা হামলার মাত্রা কমাবে না।

এদিকে গাজা উপত্যকার স্বাস্থ্যসেবা ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে বলে মন্তব্য করেছেন অঞ্চলটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কুদরা। গাজা শহরে হওয়া এক সংবাদ সম্মেলনে এ বক্তব্য দেন তিনি। আশরাফ আল-কুদরা জানান, ৭ অক্টোবরের পর থেকে ইসরায়েলিদের বিমান হামলায় এখনো পর্যন্ত ৬৫ জন ডাক্তার ও স্বাস্থ্যকর্মী মারা গেছেন। একইসাথে ধ্বংস হয়েছে ২৫টি অ্যাম্বুলেন্স। তাই ইতিমধ্যেই ১২টি হাসপাতাল এবং ৩২টি স্বাস্থ্যসেবা কেন্দ্র বন্ধ করে দিতে বাধ্য হয়েছি আমরা।

আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে, ইসরাইলি হামলায় গাজায় ধ্বংস হয়ে গেছে মাথা গোজার ঠাঁই। বিধ্বস্ত গাজায় এখন মাথার ওপরে ছাদ নেই লাখ লাখ মানুষের। যে যেখানে পারছে রাত কাটাচ্ছে। কোনো সুরক্ষা ছাড়াই ঘুমাচ্ছে পথে-ঘাটে, দোকানে, মসজিদে অথবা গাড়িতে। আশ্রয়হীন মানুষগুলোর অবস্থা বড়ই শোচনীয় হয়ে দাঁড়িয়েছে। এমন হাজার হাজার পরিবার রয়েছে যারা শিশু এবং নবজাতক শিশুকে নিয়ে ছাদহীন ভিটেতে বসবাস করেছেন। কেউ কেউ আশ্রয় নিয়েছেন স্কুল ও হাসপাতালগুলোতে। কিন্তু গাজার কোনো জায়গাই আর নিরাপদ নয় আমাদের জন্য। মৃত্যুভয় সেখানেও তাড়া করে বেড়াচ্ছে। ইসরাইলের ভয়ংকর থাবা পৌঁছে গেছে হাসপাতালেও। কেড়ে নিয়েছে হাজার হাজার প্রাণ। ইসরাইলি দখলদারিত্ব একটি বিপজ্জনক পরিবর্তনের মাধ্যমে বেসামরিক জনসমাগমকে লক্ষ্যবস্তু করছে। বাজার, মসজিদ-গির্জা, বেকারি এবং রেস্তোরাঁয় নিষ্ঠুর হামলা চালাচ্ছে প্রতিদিন।

এদিকো, গাজায় ত্রাণ সরবরাহের জন্য একটি নিরাপদ ও টেকসই ব্যবস্থা তৈরি আহ্বান জানিয়েছ জাতিসংঘের সাহায্য সংস্থাগুলো। বিদ্যুৎ, ঔষধ, পানি ও কর্মী সংকটের কারণে গাজায় একের পর এক হাসপাতালের কার্যক্রম বন্ধ হয়ে গেছে।

এদিকে, ফিলিস্তিনের স্বাধীনতার দাবিতে লড়াই করে আসা গাজা উপত্যকার ক্ষমতাসীনগোষ্ঠী হামাসকে পশ্চিমারা ‘সন্ত্রাসী’ সংগঠন হিসেবে দেখায় এর তীব্র সমালোচনা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান। তিনি বলেছেন, হামাস সন্ত্রাসী সংগঠন নয়, বরং তারা স্বাধীনতাকামী যোদ্ধা; যারা নিজেদের ভূমি রক্ষার জন্য লড়াই করছেন।

বুধবার আঙ্কারায় তুরস্কের ক্ষমতাসীন রাজনৈতিক দল একে পার্টির নেতাকর্মীদের এক সমাবেশে এই মন্তব্য করেছেন এরদোগান। গাজায় বেসামরিক নাগরিকদের ওপর ইসরায়েলের নির্বিচার হামলা ও হত্যাযজ্ঞের নিন্দাও জানিয়েছেন তিনি। এ সময় তার আসন্ন ইসরায়েল সফরের পরিকল্পনা বাতিলের ঘোষণা দিয়েছেন এরদোগান।

গত ৭ অক্টোবর ইসরায়েলের ভূখ-ে ঢুকে হামাসের নজিরবিহীন হামলার ঘটনায় ১৪০০ মানুষ নিহত ও আরও ২২২ জনকে জিম্মি করা হয়।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত