আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

চীনের সাবেক প্রধানমন্ত্রী লি কেকিয়াং আর নেই

চীনের সাবেক প্রধানমন্ত্রী লি কেকিয়াং আর নেই

মারা গেছেন চীনের সাবেক প্রধানমন্ত্রী লি কেকিয়াং। সাংহাইতে অবসর যাপনের সময় বৃহস্পতিবার রাতে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন তিনি। পরে মধ্য রাতে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর।

গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর অবসরে যান কেকিয়াং। তার আগ পর্যন্ত চীনা কমিউনিস্ট পার্টিতে দেশটির প্রেসিডেন্ট শি জিন পিংয়ের পর দ্বিতীয় সর্বোচ্চ ক্ষমতাশালী ব্যক্তি ছিলেন কেকিয়াং। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিসিটিভিতে প্রচারিত খবরে বলা হয়েছে, মধ্যরাতে সাংহাই শহরে মারা গেছেন কেকিয়াং।

বিবিসির প্রতিবেদন বলা হয়েছে, তিনি একমাত্র শীর্ষ কর্মকর্তা ছিলেন যিনি শি’র অনুগত ছিলেন না এবং কোনো ক্ষমতার ভিত্তি না থাকা সত্ত্বেও শীর্ষ দলীয় পদে ছিলেন।

২০১৩ সাল থেকে প্রায় ১০ বছর চীনের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বপালন করেন লি কেকিয়াং। এ বছরের শুরুতে চীনের প্রধানমন্ত্রীর পদ থেকে অবসরে যান তিনি।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত