আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

সীমা অতিক্রম করেছে ইসরায়েল

সীমা অতিক্রম করেছে ইসরায়েল

ইসরায়েল গাজায় তার সীমা অতিক্রম করেছে বলে কড়া মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। রোববার তিনি এ কথা বলেছেন। খবর সিএনএনের।

 

সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে রাইসি বলেছেন, ‘জায়নবাদী শাসকের অপরাধগুলো সীমা অতিক্রম করেছে যা সবাইকে পদক্ষেপ নিতে বাধ্য করতে পারে। ওয়াশিংটন আমাদের কিছু না করতে বলে, কিন্তু তারা ইসরায়েলকে ব্যাপক সমর্থন দিয়ে চলেছে।’

রাইসি আরও বলেন, ‘মার্কিন প্রতিরোধের জন্য অক্ষশক্তিকে বার্তা পাঠিয়েছে কিন্তু যুদ্ধক্ষেত্রে স্পষ্ট প্রতিক্রিয়াও দেখা গেছে।’

গাজায় ইসরায়েলের ভয়াবহ সামরিক অভিযান উদ্বেগ বাড়িয়েছে যে আরও ফ্রন্ট লাইন খোলা হবে। এদিকে হামাসের পাশাপাশি লেবাননের হিজবুল্লাহর সঙ্গেও মিত্রতা রয়েছে ইরানের। তারা সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইসরায়েলের সঙ্গে গোলাগুলিও করেছে।

বিশেষজ্ঞরা বলছেনম, ইরান যখন ইসরায়েল-হামাস যুদ্ধে টেনে নেওয়ার বিষয়ে সতর্ক রয়েছে, তবে এই অঞ্চলে সমর্থনকারী মিলিশিয়ারা স্বাধীনভাবে হস্তক্ষেপ করলে এটি সম্পূর্ণ নিয়ন্ত্রণে নাও থাকতে পারে। কারণ হামাস প্রচণ্ড আক্রমণের শিকার হয় এবং গাজায় মৃতের সংখ্যা কেবলই বাড়তে থাকে।

ইসরায়েলে ৭ই অক্টোবর হামাসের হামলার প্রথম দিকে, হত্যাকাণ্ডে ইরানের সম্ভাব্য সম্পৃক্ততা নিয়ে প্রশ্ন উঠেছে। তেহরান সেই সময়ে অভিযানের প্রশংসা করলেও হামলায় জড়িত থাকার বিষয় অস্বীকার করেছে।

মার্কিন গোয়েন্দাদের প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানি কর্মকর্তারা হামাসের হামলায় বিস্মিত হয়েছিল এবং তেহরান তার পরিকল্পনা, সংস্থান বা অনুমোদনের সঙ্গে সরাসরি জড়িত ছিল না।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত