আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

গাজায় সেনা পাঠানোর পরিকল্পনা নেই যুক্তরাষ্ট্রের: কমলা হ্যারিস

গাজায় সেনা পাঠানোর পরিকল্পনা নেই যুক্তরাষ্ট্রের: কমলা হ্যারিস

ইসরায়েল-গাজায় চলমান পরিস্থিতি নিয়ে মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস নিউজে ‘৬০ মিনিট ওভারটাইম’ শোতে সাক্ষাৎকার দিয়েছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন এই অঞ্চলে সেনা মোতায়েনের কোনো পরিকল্পনা নেই যুক্তরাষ্ট্রের।

 

সাক্ষাৎকারে ইসরায়েল ও গাজায় মার্কিন ভূমিকার বিষয়ে কমলা হ্যারিস বলেন, বাইডেন প্রশাসন এই অঞ্চলে সংঘাত যাতে বাড়তে না পারে সেদিকে দৃষ্টি নিবদ্ধ করছে। গত দুই সপ্তাহে লেবাননের হিজবুল্লাহ এবং ইয়েমেনের হুথিরা ইসরায়েলের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র, রকেট এবং ড্রোন হামলা করেছে। তারা উভয়েই ইরান সমর্থিত গোষ্ঠী। এমনকি তারা ইরাক এবং সিরিয়ায় অবস্থানরত মার্কিন সেনাদের ওপরেও গুলি চালিয়েছে।

এর জবাবে সিরিয়ায় ইরানি অস্ত্র স্থাপনার ওপর বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র। পেন্টাগন এই অঞ্চলে দুটি বিমানবাহী স্ট্রাইক গ্রুপও মোতায়েন করেছে। তবে কমলা হ্যারিস বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েল বা গাজায় যুদ্ধ সৈন্য পাঠানোর কোনো পরিকল্পনা করছে না।

ইসরায়েলের পাশাপাশি ইউক্রেন, বন্দুক সহিংসতা এবং ২০২৪ সালের নির্বাচন নিয়ে কমলা হ্যারিস বলেন, হামাসের হামলার পর থেকে ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের সঙ্গে কথা বলেছেন তিনি। পাশাপাশি তিনি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষের রাষ্ট্রপতি মাহমুদ আব্বাসের সঙ্গে বাইডেন যখন ফোনে কথা বলেছেন সেখানেও তিনি উপস্থিত ছিলেন।

ইউক্রেন যুদ্ধে নিয়ে হ্যারিস বলেন, তিনি এবং বাইডেন সম্পূর্ণ একমত যে মার্কিন যুক্তরাষ্ট্রকে অবশ্যই ইসরায়েল ও ইউক্রেনের পাশে দাঁড়াতে হবে। কারণ দুটি দেশই গণতান্ত্রিক এবং তারা যুদ্ধের মধ্যে রয়েছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ ইউক্রেনকে আড়াল করে দিচ্ছেনা বলেও জানান তিনি।

এ বিষয়ে তিনি বলেন, ‘আমরা ইউক্রেনের প্রতি ততটাই প্রতিশ্রুতিবদ্ধ যতটা আমরা সবসময় রাশিয়ার অপ্রীতিকর আগ্রাসনের বিরুদ্ধে আত্মরক্ষার জন্য অতিরিক্ত সাহায্য অনুমোদন করে এসেছি। এই অবস্থানের কোনো পরিবর্তন হবে না।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত