আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

মিয়ানমারের তেল ও গ্যাস এন্টারপ্রাইজের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

মিয়ানমারের তেল ও গ্যাস এন্টারপ্রাইজের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

যুক্তরাষ্ট্র মঙ্গলবার মিয়ানমারের তেল ও গ্যাস এন্টারপ্রাইজের (এমওজিই) ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এটি দেশটির জান্তা সরকারের বৈদেশিক রাজস্বের প্রধান উৎস। নিষেধাজ্ঞার ফলে সরকারের আয় অনেকটাই কমে আসবে বলে জানিয়েছে মার্কিন ট্রেজারি বিভাগ।

ট্রেজারি এক বিবৃতিতে বলেছে, পদক্ষেপটি আগামী ১৫ ডিসেম্বর থেকে কার্যকর হবে। ফলে যুক্তরাষ্ট্রে থাকা প্রতিষ্ঠানটির বেশ কিছু আর্থিক পরিষেবা বন্ধ হয়ে যাবে। ওয়াশিংটন এর আগে জান্তা সরকারের নেতাদের টার্গেট করেছিল।

ট্রেজারি নির্দেশিকা অনুসারে আর্থিক পরিষেবাগুলোর মধ্যে রয়েছে ঋণ, অ্যাকাউন্ট, বীমা, বিনিয়োগ এবং অন্যান্য পরিষেবা৷

ওয়াশিংটন প্রতিষ্ঠানটিকে বিশেষভাবে মনোনীত নাগরিকদের তালিকায় যুক্ত করা থেকে বিরত ছিল। ফলে তারা মার্কিন ব্যাঙ্কিং ব্যবস্থায় অকার্যকর হয়ে পড়বে এবং আমেরিকানদের সঙ্গে বাণিজ্য করা থেকে নিষিদ্ধ হওয়ার পাশাপাশি যুক্তরাষ্ট্রে থাকা প্রতিষ্ঠানটির সম্পদও জব্দ করা হবে।

ব্রিটেন এবং কানাডার সঙ্গে সমন্বিত পদক্ষেপে ওয়াশিংটন তিনটি সংস্থা এবং পাঁচ জনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে, যারা মিয়ানমারের সেনাবাহিনীর সঙ্গে জগিত বলে জানিয়েছে মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্ট।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন একটি পৃথক বিবৃতিতে বলেছেন, এই নিষেধাজ্ঞাগুলো নৃশংসতার পথ বন্ধ করবে এবং জবাবদিহিতা প্রচারের জন্য আমাদের প্রচেষ্টাকে শক্তিশালী করবে৷ আমরা গোটা দেশকে অস্ত্র, বিমানের জ্বালানি এবং সামরিক সরকারের রাজস্ব প্রবাহ বন্ধ করার জন্য বাস্তব পদক্ষেপ নিতে উত্সাহিত করতে থাকি।’

যুক্তরাজ্যও জান্তার সঙ্গে জড়িত পাঁচ ব্যক্তি এবং একটি প্রতিষ্ঠানকে নিষেধাজ্ঞার আওতায় নিয়ে এসেছে। অপরদিকে কানাডা মিয়ানমারের সামরিক শাসনকে সমর্থন করার জন্য ৩৯ জন ব্যক্তি এবং ২২টি সংস্থার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে। তবে কোনো দেশই তার নিষেধাজ্ঞার ঘোষণায় এমওহজিই’র কথা উল্লেখ করেনি।

মিয়ানমার ২০২১ সালের সামরিক অভ্যুত্থান এবং একটি মারাত্মক ক্র্যাকডাউনের পর থেকে সংকটে রয়েছে যা একটি দেশব্যাপী প্রতিরোধ আন্দোলনের জন্ম দিয়েছে। এতে বেশ কয়েকটি জাতিগত সংখ্যালঘু সেনাবাহিনীর সমর্থন জিতেছে।

মিয়ানমারে মানবাধিকার পরিস্থিতির বিষয়ে জাতিসংঘের বিশেষ র‌্যাপোর্টার টম অ্যান্ড্রুস বলেছেন, যুক্তরাষ্ট্র, ব্রিটেন এবং কানাডার মঙ্গলবারের পদক্ষেপ অগ্রগতির গুরুত্বপূর্ণ পদক্ষেপ এবং জাতিসংঘের সদস্য দেশগুলোকে মিয়ানমারের জনগণকে সমর্থন করার জন্য আরও জোরালো পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।

 এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত