আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

সমালোচনার মুখে ট্রুডো

সমালোচনার মুখে ট্রুডো

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো তার ছোট ছেলে হ্যাড্রিয়েনের সঙ্গে হ্যালোউইনের পোশাক পরা একটি ছবি শেয়ার করেছেন। ছবিতে দেখা গেছে পোশাকটি দেখতে মুণ্ডুবিহীন দেহের মতো এবং একটি হাত তার ছেলের মাথা ধরে আছে। এই ছবির পর সমালোচনার মুখে পড়েছেন ট্রুডো।

 

সামাজিক মাধ্যম এক্স-এ পোস্ট করা ছবির ক্যাপশনে ট্রুডো লিখেছেন, ‘হ্যাড্রিয়েন কিছু ভুল করেছে বলে মনে হচ্ছে... কিন্তু এটি তাকে মজা করা থেকে আটকাতে পারবে না। হ্যালোউইন শুভ হোক, সবাই মজা করুন।’

গাজায় ইসরায়েল এবং হামাসের মধ্যে ক্রমবর্ধমান সংঘর্ষের পটভূমিতে ছেলেকে মাথাবিহীন মানুষ হিসেবে সাজানোর জন্য ট্রুডোর সমালোচনা করেছেন ইন্টারনেট ব্যবহারকারীরা। হামাসের হামলার পর ৭ অক্টোবর শুরু হওয়া সংঘাতে গাজায় হাজার হাজার মানুষ মারা গেছে। সম্প্রতি একটি শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় আরও ১৯৫ গাজাবাসীর মৃত্যু হয়েছে।

ট্রুডোর সমালোচকরা বলছেন, একটি শিরশ্ছেদ করা দেহকে কস্টিউম হিসেবে দেখানো বর্তমান বিশ্ব পরিস্থিতি এবং অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি হওয়া শত শত মানুষের কাছে সংবেদনশীল।

একজন ব্যবহারকারী লিখেছেন, এই ধরনের দৃষ্টিভঙ্গি এটাই বুঝায় যে বর্তমান বৈশ্বিক সমস্যা সম্পর্কে গভীরভাবে সচেতন যারা নিজেকে নারীবাদী বলে দাবি করেন তারা এখনই প্রতিবাদ করুন। বিশ্বে যা চলছে, এই পরিস্থিতে আমার অবস্থান কোথায় এবং এই ধরণের কর্মকাণ্ড কি বিবেক সম্পন্ন?

পোশাক নিয়ে সমালোচনার মুখে পড়া ট্রুডোর জন্য নতুন কিছু নয়। ২০১৯ সালে, একটি ছবিতে দেখা গেছে কানাডিয়ান প্রধানমন্ত্রী আলাদিনের মতো পোশাক পরে সেজেছেন। এই ছবিটি ওয়েস্ট পয়েন্ট গ্রে একাডেমির অ্যারাবিয়ান নাইটস-থিমযুক্ত গালায় তোলা হয়েছিল, যেখানে ট্রুডো ২৯ বছর বয়সী একজন শিক্ষক ছিলেন।

এছাড়াও, ট্রুডোকে একটি হাই স্কুলের ছবিতে কালো মুখের মেকআপে দেখা গেছে। এরপর তিনি জবাবে বলেছিলেন, হাই স্কুল ট্যালেন্ট শোতে তিনি কালো চেহারায় সেজেছিলেন। এরপর থেকে তিনি এই বর্ণবাদী গেট আপের জন্য ক্ষমাও চেয়েছেন।

 এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত