আপডেট :

        মধ্যপ্রাচ্যে মার্কিন কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করতে ইরানের তৎপরতা বেড়েছে, গোয়েন্দা প্রধানের সতর্কবার্তায় বাড়ছে উদ্বেগ

        অ্যাপলের প্রথম ফোল্ডেবল আইফোন কিনতে লস এঞ্জেলেসে রাতভর অপেক্ষা, দাম প্রায় দুই হাজার ডলার

        মৌসুমের শুরুতেই ফ্লুতে দুইজনের মৃত্যু, টিকাদানে দ্রুত পদক্ষেপ নিতে বলছে লস এঞ্জেলেস কাউন্টি

        ক্যালিফোর্নিয়ার ছয়টি অমীমাংসিত খুনের রহস্য সমাধানে ৩ লাখ ডলার পুরস্কার ঘোষণা নিউজমের

        ছয় সপ্তাহ বন্ধ থাকার পর ফিরল ডিজনিল্যান্ডের ইন্ডিয়ানা জোন্স রাইড, কী কী পরিবর্তন হলো এবার

        ক্যালিফোর্নিয়ার উপকূলে বাড়ছে জলোচ্ছ্বাসের ঝুঁকি, বালুর বাঁধ নির্মাণে রাতদিন কাজ করছেন কর্মীরা

        আর্কাডিয়ায় ১৫ বছরের কিশোরীকে হত্যার পর নিজেকেও গুলি করলেন সাবেক প্রেমিক, জানাল পুলিশ

        মধ্যবর্তী নির্বাচনের আগে জ্বালানির দাম কমাতে ভারতীয় তেল শোধনাগারের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

        মিসিসিপিতে ওয়ালমার্টের পার্কিংয়ে পুলিশের গুলিতে এক বছরের শিশুর মৃত্যু, প্রকাশ পেল বডিক্যামের ভিডিও

        আলাস্কার সিনেট নির্বাচনে রিপাবলিকান হারলে ফল ঘোষণা আটকে দিতে আদালতের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

        ফোনে প্রেসক্রিপশনের কথা বলে হুমকি, ভুয়া পুলিশ পরিচয়ে ক্যালিফোর্নিয়ায় প্রতারণার সতর্কতা

        ঝড়বৃষ্টির পর দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ফিরছে শুষ্ক ও উষ্ণ আবহাওয়া, সপ্তাহান্তে বাড়বে তাপমাত্রা

        নতুন স্টেশন চালুর কয়েক মাসেই রক্ষণাবেক্ষণের কাজ, বন্ধ হচ্ছে লস এঞ্জেলেসের তিনটি মেট্রো স্টেশন

        ধনীদের সম্পদে কর বসানোর প্রস্তাব ঠেকাতে লাখো ডলার ব্যয়, সম্পদের তুলনায় খরচ সামান্য

        যুক্তরাষ্ট্রে মুসলিমদের দেশপ্রেম নিয়ে প্রশ্ন কেন, সিনেট নির্বাচনে আলোচনায় আবদুল এল-সায়েদ

        কম ভাড়ার আশায় যেসব অ্যাপার্টমেন্টে থাকেন মানুষ, সেগুলোই এখন বড় ঝুঁকির মুখে

        ১৬০ বছরের ঐতিহ্যে ইতি টানছে নিউইয়র্ক, নিরাপত্তা ও প্রাণী নির্যাতনের উদ্বেগে ঘোড়ার গাড়ি নিষিদ্ধ

        টপ গান ও এলিয়েন তারকা টম স্কেরিটের মৃত্যু, হলিউডে নেমে এসেছে শোকের ছায়া

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস, লস এঞ্জেলেসে বন্যার ঝুঁকি বাড়ছে

        ক্লাসরুমে বন্দুক নিয়ে শিক্ষার্থী, ক্যালিফোর্নিয়ার স্কুলে পুলিশের ব্যাপক অভিযান

শতাব্দীর সেরা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভারত ও যুক্তরাষ্ট্রের

শতাব্দীর সেরা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভারত ও যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্রের কাছে ভারত অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশ বলে মন্তব্য করেছেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এরিক গারসেটি। খবর ভারতীয় বার্তা সংস্থা পিটিআইয়ের।

রাষ্ট্রদূত বলেন, ‘যুক্তরাষ্ট্রের কাছে ভারত অনেক গুরুত্বপূর্ণ দেশ। শতাব্দীর সেরা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করেছে ভারত ও যুক্তরাষ্ট্র।

গত মঙ্গলবার (৩১ অক্টোবর) গ্লোবাল এনার্জি অ্যালায়েন্স ফোর পিপল এন্ড প্ল্যানেট (জিইএপিপি) আয়োজিত এনার্জি ট্রানজিশন ডায়লগে একথা বলেন তিনি। ডায়লগটি ভারতের নয়াদিল্লিতে আয়োজিত হয়েছে।

এসময় প্রেসিডেন্ট জো বাইডেনের কথা উল্লেখ করে তিনি বলেন, আমাকে ভারতের মার্কিন রাষ্ট্রদূত পদে দায়িত্ব দেওয়ার সময়ই ভারতকে তিনি গুরুত্বের সঙ্গে স্মরণ করেছিলেন। তিনি বলেছিলেন, ভারতের গুরুত্ব আমাদের কাছে অনেক বেশি।

ভারত ও যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্কের কথা উল্লেখ করে তিনি বলেন, ভারতীয় এবং মার্কিন বাজারে প্রচুর পারস্পরিক বিনিয়োগের সুযোগ আছে। এক দেশ আরেক দেশের কাছ থেকে বাণিজ্যিক সুবিধা নিতে পারবে।

তবে জনসম্মুখে মার্কিন রাষ্ট্রদূতের ভারতের প্রতি এমন অবস্থান প্রকাশ করা প্রথম নয়। চলতি বছর ৯-১০ সেপ্টেম্বর দিল্লিতে অনুষ্ঠিত জি২০ সম্মেলনের প্রসঙ্গ টেনে এরিক বলেন, ইতিহাস সেরা জি২০ সম্মেলন আয়োজন ছিল এটি। সম্মেলনে যোগ দেয় যুক্তরাষ্ট্র। এ সম্মেলনেও দিল্লি-ওয়াশিংটন সম্পর্ক ইতিবাচক ভাবে এগিয়ে যাচ্ছে বলে উল্লেখ করেন তিনি।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত