আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

আইসিবিএম উৎক্ষেপণের দিনকে সরকারি ছুটি ঘোষণা করেছে উত্তর কোরিয়া

আইসিবিএম উৎক্ষেপণের দিনকে সরকারি ছুটি ঘোষণা করেছে উত্তর কোরিয়া

হোয়াসং-১৭ আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা আইসিবিএম উৎক্ষেপণের দিনকে সরকারি ছুটি ঘোষণা করেছে উত্তর কোরিয়া। গত বছরের ১৮ই নভেম্বর ভয়ঙ্কর এই মিসাইলের সফল পরীক্ষা চালিয়েছিল দেশটি। ১৫ হাজার কিলোমিটারেরও বেশি পাল্লার এই মিসাইল যুক্তরাষ্ট্রের যে কোনো স্থানে পরমাণু বোমা হামলা চালাতে সক্ষম। সেই সফলতাকে আরও ভালোভাবে উৎযাপন করতে এ বছরের ১৮ই নভেম্বর থেকে কোরিয়ায় চালু হচ্ছে নতুন ছুটির দিন।

 এএফপি জানিয়েছে, রোববার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেয়া হয়। কোরিয়ান ভাষায় হোয়াসং অর্থ রাক্ষুসে মিসাইল। ওই দিনকে নতুন করে মিসাইল শিল্প দিবস হিসেবে পরিচিত করা হয়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএ জানিয়েছে, ওই মিসাইল উৎক্ষেপণের মধ্য দিয়ে বিশ্ব উত্তর কোরিয়ার বিশ্ব-মানের পরমাণু শক্তি এবং বিশ্বের সবথেকে শক্তিশালী আইসিবিএম দেখেছে।

উত্তর কোরিয়া সাধারণত ছুটির দিনগুলোতেই মিসাইল পরীক্ষা চালায়। দক্ষিণ কোরিয়ার গোয়েন্দারা দাবি করেছে, উত্তর কোরিয়া শিগগিরই মহাকাশে আরেকটি সামরিক স্যাটেলাইট পাঠানোর চেষ্টা করবে। এর আগে তারা দুইবার এমন চেষ্টা করে ব্যর্থ হয়েছে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত