আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

বিমানবন্দরে জিম্মি নাটক

বিমানবন্দরে জিম্মি নাটক

জার্মানির উত্তরাঞ্চলীয় হামবুর্গ শহরের বিমানবন্দরে এক মেয়েকে জিম্মির ঘটনায় সেখান থেকে বিমান চলাচল বন্ধ রয়েছে।

 

জানা গেছে, অস্ত্রধারী এক ব্যক্তি নিজের গাড়িতে একটি মেয়েকে নিয়ে গেট পার হয়ে বিমানবন্দরে ঢুকে পড়ে। ধারণা করা হচ্ছে, নিজের চার বছর বয়সী মেয়েকেই জিম্মি করেছেন অস্ত্রধারী সেই ব্যক্তি। এই ঘটনার পর শনিবার রাতেই বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়।

অস্ত্রধারী ব্যক্তির সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে পুলিশ। পরিস্থিতি সামলাতে ব্যাপক সংখ্যক পুলিশ এবং জার্মানির বিশেষ বাহিনী এসডাব্লিওএটি’র সদস্য মোতায়েন করা হয়েছে।

পুলিশ জানায়, তারা ওই ব্যক্তির সঙ্গে কথা বলে একটি সমাধান বের করার চেষ্টা করছে৷ তারা বলছে, ‘এটি একটি ভালো দিক হলো-অস্ত্রধারী ওই ব্যক্তির সঙ্গে লম্বা সময় ধরে আলোচনা চলছে এবং সে আমাদের সঙ্গে কথা বলতে চায়।’

সামাজিকমাধ্যম এক্সে পুলিশ জানায়, অভিযান চলছে৷ গাড়িতে থাকা ব্যক্তির সঙ্গে আমাদের দল যোগাযোগ করছে। এই অবস্থার পরিপ্রেক্ষিতে যাত্রী ও সাধারণ মানুষকে বিমানবন্দর থেকে দূরে থাকতে বলেছে পুলিশ।

বিমানবন্দরের কর্মকর্তারা জানান, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বিমান চলাচল বন্ধ থাকবে। বিমানবন্দরের দিকে চলাচলও বন্ধ করে দেওয়া হয়েছে৷

কর্তৃপক্ষের ধারণা, সন্তান কার কাছে থাকবে সে বিষয়ে বিবাদে লিপ্ত ছিলেন সেই ব্যক্তি। রোববার তার স্ত্রী পুলিশকে সম্ভাব্য ‘শিশু অপহরণের' বিষয়ে অবহিত করেন এবং এর কিছুক্ষণ পরই সে ব্যক্তি গাড়ি নিয়ে বিমানবন্দরে প্রবেশ করেন।

পুলিশ জানায়, প্রবেশের সময় ওই ব্যক্তি বাতাসে দুই রাউন্ড গুলি এবং এক ধরনের মলটোভা ককটেল নিক্ষেপ করেন। এরপর টার্কিশ এয়ারলাইনসের বিমানে পাশে গিয়ে অবস্থান নেন।

পুলিশের এক কর্মকর্তা বার্তাসংস্থা ডিপিএকে জানান, অস্ত্রধারী ওই ব্যক্তির সঙ্গে তুর্কি ভাষায় আলোচনা চলছে। ৩৫ বছরের ওই ব্যক্তি তুরস্কের নাগরিক বা জার্মানিতে বসবাসরত তুর্কি সম্প্রদায়ের কি না সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

এদিকে, এ ঘটনার পরিপ্রেক্ষিতে টার্কিশ এয়ারলাইন্সসহ বেশ কয়েকটি বিমানের যাত্রীদের সরিয়ে নেওয়া হয়েছে। বিমানবন্দরের টার্মিনাল বিল্ডিং থেকেও সবাইকে সরিয়ে নেওয়া হয়েছে।

রোববার সকালের সেই ঘটনায় প্রায় তিন হাজার ২০০ যাত্রী ভোগান্তিতে পড়েছেন। তাছাড়া ৬০টিরও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত