আপডেট :

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

        সমুদ্রের আগ্রাসন ঠেকাতে পাথর-দেয়াল, দীর্ঘমেয়াদে আরও বিপদে ক্যালিফোর্নিয়া

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

তুষার ঝড়ে বিপর্যস্ত ওয়াশিংটন

তুষার ঝড়ে বিপর্যস্ত ওয়াশিংটন

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে শুক্রবার ভয়াবহ তুষার ঝড় শুরু হয়েছে। এটি দেশটির পূর্ব উপকূলের দিকে অগ্রসর হচ্ছে। প্রচণ্ড তুষারপাতে রাজধানী ও এর আশপাশের এলাকা ঢাকা পড়েছে। এ পর্যন্ত ৮ জনের মত্যুর পাওয়া গেছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা লাখ লাখ নাগরিককে নিরাপদ আশ্রয়ে থাকার আহ্বান জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এবার সবচেয়ে ভয়াবহ তুষার ঝড়ের সতর্কবাণী করা হয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, শনিবার সন্ধ্যা নাগাদ ওয়াশিংটন ও এর আশপাশের এলাকায় দুই ফুটেরও বেশি (প্রায় ৬১ সেন্টিমিটার) তুষার জমতে পারে। তুষার ঝড়ে জনজীবন অচল হয়ে পড়েছে।

জাতীয় আবহাওয়া সার্ভিস (এনডব্লিউএস) ওয়াশিংটন ও বাল্টিমোরের জন্য এক আবহাওয়া বার্তায় বলেছে, শনিবার বিকেল নাগাদ ব্যাপক তুষার ঝড় হতে পারে। ভারী তুষাপাতের সঙ্গে ঝড়ো ঠাণ্ডা বাতাস ও বজ্রপাতের আশঙ্কা রয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, ওয়াশিংটন থেকে নিউইয়র্ক পর্যন্ত যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলের বিস্তীর্ণ এলাকা তুষার ঝড়ের সতর্কতা কার্যকর থাকবে।


দক্ষিণাঞ্চলের বিভিন্ন রাজ্যে ইতোমধ্যে তুষার ঝড় শুরু হয়েছে। হাজার হাজার পরিবার বিদ্যুবিহীন হয়ে পড়েছে।

ওয়াশিংটনের মেয়র মুরিয়েল বাওসার এক বার্তায় স্থানীয়দের নিজ নিজ বাড়িতে অবস্থান করার অনুরোধ করেছেন।

তিনি বলেন, ‘আমি সবাইকে একটা বিষয় পরিষ্কার জানিয়ে দিতে চাই যে সামনে বড় ধরনের তুষার ঝড় হতে পারে। এটা অনেকটা জীবন-মরণ সমস্যা। আর এই দুর্যোগ প্রত্যাশিত সময়ের আগেই আঘাত হেনেছে।’

ইতিমধ্যে কয়েক হাজার ফ্লাইট বাতিল করা হয়েছে। ঝড়ের পূর্ব প্রস্তুতি হিসেবে স্থানীয় বাসিন্দারা প্রয়োজনীয় সামগ্রী কিনে মজুত করায় মুদি দোকানগুলো প্রায় খালি হয়ে গেছে।

ওয়াশিংটনে সব স্কুল ও সরকারি অফিস বন্ধ করে দেয়া হয়েছে। গণপরিবহনগুলো শুক্রবার সন্ধ্যা থেকে সোমবার সকাল পর্যন্ত বন্ধ রাখার ঘোষণা দেয়া হয়েছে।

ওয়াশিংটনের জন্য পাঠানো আবহাওয়া বুলেটিনে বলা হয়েছে, ভারী তুষারপাত বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি করবে এবং এটা জীবন ও সম্পদের জন্য হুমকি হতে পারে। এছাড়া তুষার ঝড়ের সময় যদি একেবারে বাদ দেয়া সম্ভব না হয় তাহলে ভ্রমন ব্যাপকভাবে সীমিত করার কথা বলা হয়েছে।

ওয়াশিংটন পোস্টের খবরে বলা হয়েছে, শুক্রবার স্থানীয় সময় রাত আটটায় ওয়াশিংটনের জাতীয় মলে ৩.৫ ইঞ্চি পুরো বরফ জমেছে। রাতে বাতাস বাড়তে পারে। নগর পুলশ প্রধান ক্যাথি লানিয়ার স্থানীয় বাসিন্দাদের ঘরের মধ্যে থাকার আহবান জানিয়েছেন।

এনডব্লিউএসের পরিচালক লুইস উসেলিনি বলেন, ৫ কোটিরও বেশি লোকের ওপর তুষার ঝড়ের প্রভাব পড়তে পারে।

পরিচ্ছন্নতা কর্মীরা ওয়াশিংটনের বিভিন্ন সড়ক থেকে তুষার সরানোর কাজ করছেন। কেউ কেউ বেলচা দিয়ে তুষার পরিষ্কার করছেন।

দেশটিতে ইতোমধ্যে ৭ হাজারেরও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। ওয়াশিংটনের কর্মকর্তারা শুক্রবার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত নগরীর রেল ও বাস সার্ভিস বন্ধ করে দিয়েছে।

শেয়ার করুন

পাঠকের মতামত