আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

গাজায় যুদ্ধবিরতির আহ্বান ম্যাক্রোঁর

গাজায় যুদ্ধবিরতির আহ্বান ম্যাক্রোঁর

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ শুক্রবার ইসরায়েলকে গাজায় মানবিক যুদ্ধ বিরতির আহ্বান জানিয়েছেন। কিন্তু তার এই দাবি প্রত্যাখ্যান করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

 

গাজার বেসামরিকদের ওপর বোমাবর্ষণ বন্ধ করার আহ্বান জানিয়ে ম্যাক্রোঁ বলেছেন, এ ধরনের হামলা চালানোর কোনও যুক্তি নেই, মৃত্যু কেবলই অসন্তোষ সৃষ্টি করে। খবর এএফপি’র।

ম্যাক্রোঁর এ দাবিকে প্রত্যাখ্যান করে নেতানিয়াহু বলেছেন, যুদ্ধবিরতি মানে হলো হামাসের কাছে আত্মসমর্পণ। যেকোনো উপায়ে বেসামরিকদের ক্ষতির জন্য দায়ী থাকবে হামাস, ইসরায়েল নয়।

এ প্রসঙ্গে নেতানিয়াহু বলেন, ফিলিস্তিনি ভূমি দখলের পরিকল্পনা নেই ইসরাইলের। তবে তাদেরকে একটি উন্নত ভবিষ্যত দিতে চায় ইসরাইল। গাজাকে বঞ্চিত রাখা এবং অবরোধ করে রাখা হয়েছে তাকে নিরস্ত্র করতে, উগ্রবাদ বন্ধ করতে এবং গাজাকে নতুন করে গড়ে তোলার জন্য।

এদিকে গাজায় ব্যাপকহারে বোমা হামলা ইসরায়েলকে সুরক্ষিত রাখার সবচেয়ে উত্তম পন্থা, এই ধারণার সঙ্গে একমত নন ম্যাক্রোঁ।

বিবিসি’কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘৭ অক্টোবর হামাসের হামলার পর ইসরায়েলের নিজেদেরকে রক্ষা করার অধিকার রয়েছে। তবে ইসরায়েলের ব্যাপক পাল্টা হামলায় শিশু, মহিলা ও বয়স্ক মানুষ নিহত হচ্ছে। সুতরাং এর কোন মানে নেই ও বৈধতা নেই। তাই আমরা ইসরায়েলকে গাজায় হামলা বন্ধ করার আহ্বান জানাচ্ছি।’

মাক্রোঁ বলেন, ফ্রান্স ফিলিস্তিনি হামাস যোদ্ধাদের ইসরায়েলে নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার কঠোর ভাষায় নিন্দা জানিয়েছে।

ইসরায়েল বলেছে, হামাসের ৭ অক্টোবরের হামলায় ১ হাজার ‍২০০ জন নিহত হয়েছে। এদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। ইসরায়েলে হামলা চালানোর সময় হামাস যোদ্ধারা ২৪০ জনকে জিম্মি করেছে।

গাজায় হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত গাজায় ইসরায়েলের ব্যাপক বিমান ও স্থল হামলায় ১১ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। এদের বেশিরভাগই বেসামরিক নাগরিক।

এই যুদ্ধ আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধি করেছে। লেবাননের যোদ্ধাগোষ্ঠী হিজবুল্লাহও সীমান্তের ওপাড় থেকে ইসরাইলি সেনাদের সঙ্গে মাঝে মাঝেই গুলি বিনিময় করছে। ইয়েমেনের হুতি বিদ্রোহীরা ইসরাইলের দক্ষিণাঞ্চলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এমন অবস্থায় আরব লিগ ও ওআইসির মধ্যে জরুরি বৈঠক আহ্বান করেছে সৌদি আরব ও ইরান।

 এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত