আপডেট :

        মধ্যপ্রাচ্যে মার্কিন কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করতে ইরানের তৎপরতা বেড়েছে, গোয়েন্দা প্রধানের সতর্কবার্তায় বাড়ছে উদ্বেগ

        অ্যাপলের প্রথম ফোল্ডেবল আইফোন কিনতে লস এঞ্জেলেসে রাতভর অপেক্ষা, দাম প্রায় দুই হাজার ডলার

        মৌসুমের শুরুতেই ফ্লুতে দুইজনের মৃত্যু, টিকাদানে দ্রুত পদক্ষেপ নিতে বলছে লস এঞ্জেলেস কাউন্টি

        ক্যালিফোর্নিয়ার ছয়টি অমীমাংসিত খুনের রহস্য সমাধানে ৩ লাখ ডলার পুরস্কার ঘোষণা নিউজমের

        ছয় সপ্তাহ বন্ধ থাকার পর ফিরল ডিজনিল্যান্ডের ইন্ডিয়ানা জোন্স রাইড, কী কী পরিবর্তন হলো এবার

        ক্যালিফোর্নিয়ার উপকূলে বাড়ছে জলোচ্ছ্বাসের ঝুঁকি, বালুর বাঁধ নির্মাণে রাতদিন কাজ করছেন কর্মীরা

        আর্কাডিয়ায় ১৫ বছরের কিশোরীকে হত্যার পর নিজেকেও গুলি করলেন সাবেক প্রেমিক, জানাল পুলিশ

        মধ্যবর্তী নির্বাচনের আগে জ্বালানির দাম কমাতে ভারতীয় তেল শোধনাগারের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

        মিসিসিপিতে ওয়ালমার্টের পার্কিংয়ে পুলিশের গুলিতে এক বছরের শিশুর মৃত্যু, প্রকাশ পেল বডিক্যামের ভিডিও

        আলাস্কার সিনেট নির্বাচনে রিপাবলিকান হারলে ফল ঘোষণা আটকে দিতে আদালতের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

        ফোনে প্রেসক্রিপশনের কথা বলে হুমকি, ভুয়া পুলিশ পরিচয়ে ক্যালিফোর্নিয়ায় প্রতারণার সতর্কতা

        ঝড়বৃষ্টির পর দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ফিরছে শুষ্ক ও উষ্ণ আবহাওয়া, সপ্তাহান্তে বাড়বে তাপমাত্রা

        নতুন স্টেশন চালুর কয়েক মাসেই রক্ষণাবেক্ষণের কাজ, বন্ধ হচ্ছে লস এঞ্জেলেসের তিনটি মেট্রো স্টেশন

        ধনীদের সম্পদে কর বসানোর প্রস্তাব ঠেকাতে লাখো ডলার ব্যয়, সম্পদের তুলনায় খরচ সামান্য

        যুক্তরাষ্ট্রে মুসলিমদের দেশপ্রেম নিয়ে প্রশ্ন কেন, সিনেট নির্বাচনে আলোচনায় আবদুল এল-সায়েদ

        কম ভাড়ার আশায় যেসব অ্যাপার্টমেন্টে থাকেন মানুষ, সেগুলোই এখন বড় ঝুঁকির মুখে

        ১৬০ বছরের ঐতিহ্যে ইতি টানছে নিউইয়র্ক, নিরাপত্তা ও প্রাণী নির্যাতনের উদ্বেগে ঘোড়ার গাড়ি নিষিদ্ধ

        টপ গান ও এলিয়েন তারকা টম স্কেরিটের মৃত্যু, হলিউডে নেমে এসেছে শোকের ছায়া

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস, লস এঞ্জেলেসে বন্যার ঝুঁকি বাড়ছে

        ক্লাসরুমে বন্দুক নিয়ে শিক্ষার্থী, ক্যালিফোর্নিয়ার স্কুলে পুলিশের ব্যাপক অভিযান

মিজোরামে প্রবেশ করছে শরণার্থীরা

মিজোরামে প্রবেশ করছে শরণার্থীরা

মিয়ানমারের জান্তা সরকারের সঙ্গে তীব্র লড়াই করছে পিপলস ডিফেন্স ফোর্সের (পিডিএফ) বিদ্রোহীরা। ফলে দেশ ছেড়ে নিরাপদ আশ্রয়ের জন্য দলে দলে শরণার্থীরা ভারতের মিজোরামে প্রবেশ করছে।

 

ভারতীয় সেনাবাহিনীর আসাম রাইফেলস মিয়ানমার সীমান্তের কাছে মিজোরামের বসতিতে গ্রাম প্রধান এবং নাগরিক সমাজের নেতাদের সঙ্গে দেখা করেছে এবং প্রতিবেশী দেশের পরিস্থিতি নিয়ে আলোচনা করেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে এনডিটিভি।

গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, নতুন লড়াইয়ের ফলে মিয়ানমার থেকে মিজোরাম হয়ে ভারতে চিন-কুকি শরণার্থীদের আরেক দল শরণার্থীর ভিড় শুরু হয়েছে। এখানে ৭ নভেম্বর বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।

আসাম রাইফেলস অফিসাররা পূর্ব মিজোরামের চাম্পাই জেলার গ্রাম প্রধান এবং সুশীল সমাজ গ্রুপ ইয়াং মিজো অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদের সঙ্গে দেখা করেছেন।

মিয়ানমারের জাতীয় ঐক্য সরকারের সশস্ত্র শাখা জান্তার সেনাবাহিনী এবং পিডিএফ-এর মধ্যে বন্দুকযুদ্ধের ফলে শত শত শরণার্থী মিজোরামের সীমান্ত গ্রামে পালিয়েছে বলে ওই সূত্র জানিয়েছে।

গ্রামবাসীদের বরাত দিয়ে গণমাধ্যমের খবরে বলা হয়েছে, মিজোরামের চামফাই জেলার জোখাওথার গ্রামে মিয়ানমার থেকে ১০০টির বেশি পরিবার আশ্রয় নিয়েছে। জোখাওথার গ্রামে ২০২১ সালের ফেব্রুয়ারি থেকে মিয়ানমারের ৬ হাজার শরণার্থী আশ্রয় নিয়েছে।

২০২১ সালের ফেব্রুয়ারিতে মিয়ানমার সেনাবাহিনী অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসার পর মিয়ানমার থেকে প্রায় ৩২ হাজার পুরুষ, মহিলা ও শিশু মিজোরামের অনেক জেলায় আশ্রয় নিয়েছে।

মিজোরামের ছয়টি জেলা— চাম্পাই, সিয়াহা, লংটলাই, সেরচিপ, হানথিয়াল ও সাইচুয়ালের সঙ্গে মিয়ানমারের চিন রাজ্যের ৫১০ কিমি দীর্ঘ বেড়হীন আন্তর্জাতিক সীমান্ত রয়েছে। আসাম রাইফেলস ভারত-মিয়ানমারের এই সীমান্ত পাহারা দেয়।

মিজোরামের প্রতিবেশী মণিপুর রাজ্যে শরণার্থী এবং অবৈধ অভিবাসীদের সংখ্যার তীব্র বৃদ্ধির মধ্যে জমি, সম্পদ এবং রাজনৈতিক ক্ষমতা সঙ্কুচিত হওয়ার ইস্যুতে পার্বত্য-সংখ্যাগরিষ্ঠ চিন-কুকি উপজাতি এবং উপত্যকা-সংখ্যাগরিষ্ঠ মেইতিদের মধ্যে তীব্র জাতিগত সংঘর্ষ বেধেছে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত