আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

দিল্লিতে বেড়েছে বায়ু দূষণ

দিল্লিতে বেড়েছে বায়ু দূষণ

ভারতের রাজধানী দিল্লিতে দীওয়ালির উৎসব পালনের পর বাতাসে দূষণের মাত্রা আরও বেড়েছে। বিষাক্ত কুয়াশায় ছেয়ে গেছে দিল্লি। উচ্চ দূষণের মাত্রার কারণে দিল্লি সরকার আতশবাজি নিষিদ্ধ করা সত্ত্বেও রোববার গভীর রাত পর্যন্ত শহরের লোকেরা পটকা ফাটিয়েছে। খবর বিবিসির।

 

সপ্তাহ ধরে দিল্লির বাতাসে দূষণের মান মারাত্মক আকারে বেড়েছে। পরিস্থিতি খারাপ হওয়ায় সরকার শিশুদের সুরক্ষার প্রয়াসে স্কুলগুলোতে শীতকালীন ছুটি ঘোষণা করেছে। যানবাহন নির্গমন এবং ধূলিকণাসহ অন্যান্য কারণে সারা বছর ধরে শহরটিতে উচ্চ মাত্রার দূষণ থাকে।

কিন্তু শীতকালে এই সমস্যা আরও খারাপ হয়। এর অন্যতম প্রধান কারণ প্রতিবেশী পাঞ্জাব রাজ্যের কৃষকরা এই সময়টায় ফসলের খড় পোড়ায়। এ সময়টায় বাতাসের গতি কম থাকায় বিষাক্ত ধোঁয়া অনেক সময় পর্যন্ত একই জায়গায় থেকে যায়। এর মধ্যে আবার আতশবাজির পোড়ানো হলে দূষণের মাত্রা আরও বেড়ে যায়। এই পরিস্থিতিতে শ্বাস নিতে বেশি কষ্ট হয়।

সোমবার বিকেলে, ফেডারেল সরকারের সাফার অ্যাপ অনুসারে, দিল্লিতে এয়ার কোয়ালিটি ইনডেক্স (অ্যাকিউআই) ছিল ৪৪৫, কিছু জায়গায় ৫২০-এর ওপরেও রেকর্ড করা হয়েছে। অ্যাকিউআই ১০১ থেকে ২০০-এর মধ্যে থাকলে মাঝারি মাত্রা ধরা হয়। আর ২০১ থেকে ৩০০ এর মধ্যে থাকলে তা খারাপ হিসেবে বিবেচনা করা হয়। আর ৩০১ থেকে ৪০০ এর মধ্যে থাকলে তা খুবই খারাপ এবং ৪০০ এর বেশি হলে ‘গুরুতর’ অবস্থা হিসেবে বিবেচনা করা হয়।

ফুসফুস বিশেষজ্ঞরা বলছেন, রাজধানীর এই বিষাক্ত বাতাসে শ্বাস নেওয়া দিনে ২৫-৩০টি সিগারেট খাওয়ার সমান।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত