আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

রুশ হামলা মোকাবিলায় প্রস্তুত ইউক্রেন

রুশ হামলা মোকাবিলায় প্রস্তুত ইউক্রেন

শীতকালীন রুশ আক্রমণ প্রতিহত করতে প্রস্তুত আছে ইউক্রেন। জ্বালানিমন্ত্রীর পর এ কথা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রাশিয়া দীর্ঘ বিরতিতে কিয়েভে হামলা চালানোর পরেই এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক ভিডিও বার্তায় এ কথা জানান জেলেনস্কি। রয়টার্স

 

ইউক্রেনের সামরিক মুখপাত্র বলছেন, পূর্বাঞ্চলের শহর আভদিভকায় রুশ হামলার মাত্রা কম ছিল। তবে ভবিষ্যতে হামলার মাত্রা আরো বাড়তে পারে। এদিকে ইউক্রেনের সামরিক গোয়েন্দারা বলেছেন, রুশ অধিকৃত দক্ষিণাঞ্চলীয় শহর মেলিটোপোলে একটি বিস্ফোরণে কমপক্ষে তিন জন রাশিয়ান সেনা নিহত হয়েছেন, যা প্রতিরোধ গোষ্ঠীর প্রতিশোধ হিসেবে বর্ণনা করা হচ্ছে। 

জেলেনস্কি বলেন, ‘আমরা নভেম্বরের প্রায় অর্ধেক পার করে ফেলেছি। শত্রুরা আমাদের অবকাঠামোতে ড্রোন বা ক্ষেপণাস্ত্র হামলার সংখ্যা বাড়াতে পারে, তার জন্য প্রস্তুত থাকতে হবে।’ তিনি বলেন, ‘রাশিয়া ইউক্রেনের জন্য প্রস্তুতি নিচ্ছে এবং এখন ইউক্রেনের সব মনোযোগ প্রতিরক্ষার দিকে দেওয়া উচিত। সেনাদের সক্ষমতা বাড়াতে এবং শত্রুদের প্রতিহত করতে যা যা দরকার, আমাদের করতে হবে।’

শনিবার ইউক্রেনের জ্বালানিমন্ত্রী গালুশচেংকো সম্প্রচারমাধ্যমে দেওয়া এক বার্তায় বলেন, ‘আমাদের পর্যাপ্ত পরিমাণ জ্বালানি রয়েছে বলে আমরা স্বস্তিতে রয়েছি। এখন চিন্তার বিষয় হলো, জ্বালানি সরবরাহে রুশ আক্রমণ কতটা প্রভাব ফেলবে।’

এদিকে ইউক্রেনীয় কর্মকর্তারা গত বুধবার বলেছেন, যে রাশিয়া গত কয়েক সপ্তাহে ইউক্রেনের অবকাঠামোতে ৬০ বার আঘাত করেছে, এটি একটি ইঙ্গিত দেয় যে, হামলার অভিযান এরই মধ্যে চলছে।

ইউক্রেনের সামরিক গোয়েন্দা অধিদপ্তর জানিয়েছে, রাশিয়ার দখলদার বাহিনীর কেন্দ্রস্থল মেলিটোপোলে বৈঠকের সময় বিস্ফোরণে তিন জন নিহত হয়। এক বিবৃতিতে জানা গেছে, নিহতরা এফএসবি গোয়েন্দা সংস্থার কর্মকর্তা। তবে এ বিষয়ে রাশিয়ার কর্মকর্তাদের কাছ থেকে পালটা কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত