আপডেট :

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

        সমুদ্রের আগ্রাসন ঠেকাতে পাথর-দেয়াল, দীর্ঘমেয়াদে আরও বিপদে ক্যালিফোর্নিয়া

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

বিস্ময়কর গতির যুদ্ধবিমান আনছে রাশিয়া

বিস্ময়কর গতির যুদ্ধবিমান আনছে রাশিয়া

বিস্ময়কর গতির নতুন মডেলের জঙ্গিবিমান নিয়ে আসছে রাশিয়া। রাশিয়ার স্পুৎনিক বার্তা সংস্থা এ খবর দিয়েছে।

তবে মিগ-৪১ মডেলের নতুন এই ফাইটার সম্পর্কে তেমন কিছুই জানা যায়নি। কারণ অন্যান্য আধুনিক মিলিটারি প্রজেক্টের মতো এটাতেও কঠোর গোপনীয়তা আরোপ করা হয়েছে।

বলা হচ্ছে, এটাই রাশিয়ার সর্বাধুনিক দ্রুতগতির যুদ্ধবিমান। এর গতি এতটাই বেশি যা কিনা মিসাইলের আগে ছুটবে বলে খবর প্রকাশ করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, মিগ-৪১ নামের এক সুপারফাস্ট যুদ্ধবিমান নিয়ে কাজ করছে মিকোয়ান মিলিটারি এয়ারক্রাফট ডিজাইন ব্যুরো।

আগামী দুই বছরের মধ্যে বিমান নির্মাণের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়ে যাবে। এ ছাড়া ২০২৫ সালের মধ্যে পুরোদমে মিগ-৪১ নির্মাণ করা হবে।

দূরপাল্লার এই বিস্ময়কর গতির বিমান নিয়ে কাজ করে চলেছে মিকোয়ান ব্যুরো। তারা মূলত মিগ-৩১-এর ওপর ভিত্তি করে সর্বাধুনিক বিমানের পথে এগোচ্ছে।

২০১৩ সালে পুরনো ডিজাইনের মিগ-৩১-এর বিকল্প কিছু প্রস্তুতের পরিকল্পনা করা হয়। একে ২০২৮ সাল নাগাদ বিলুপ্ত করা হবে।

যদিও বর্তমান বিশ্বে মিগ-৩১ দ্রুতগতির যুদ্ধবিমানের অন্যতম। কিন্তু এবার আরো উন্নত বিমান চায় রাশিয়া। এ বিমানের ধ্বংসক্ষমতা আরো বেশি হবে। এটি মিসাইলের চেয়েও দ্রুত গতিতে ছুটবে।

মিগ-৪১ কেবলমাত্র আগেরটির উন্নত সংস্করণ নয়। এটা বর্তমান প্রজন্ম থেকে বহু বছর এগিয়ে থাকবে। এখন পর্যন্ত এমন কোনো মিসাইল নেই যা কিনা এই বিমানের আগে যেতে পারবে।

এমনকি সম্প্রতি আমেরিকার নির্মিত হাইপারসনিক ড্রোনকেও ছাড়িয়ে যাবে মিগ-৪১-এর গতি। এ বিমানের কার্যকারিতা পরীক্ষায় বেশ কয়েকটি প্লাটফর্ম লাগবে। ইতিমধ্যে শত শত মিগ-৩১ রাশিয়ান এয়ার ফোর্সে দায়িত্ব পালন করে যাচ্ছেন।

মিগ-৪১-এর আসল ফিচারগুলো এখনো জানা যায়নি। তবে একটি বিমান মিসাইলের চেয়ে দ্রুতগতিতে ছুটছে। এটা ভাবতেই সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের ঘাম ছুটে যাচ্ছে বলে উল্লেখ করা হয় প্রতিবেদনে।

শেয়ার করুন

পাঠকের মতামত